পাঁচ বছরের শিশুকে কুপিয়ে হত্যা মেদিনীপুরে, তদন্তে পুলিশ
৫ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করার পর খুনের চেষ্টা করা হল এক মহিলাকে।
পাঁচ বছরের শিশুকে কুপিয়ে হত্যা করার পর খুনের চেষ্টা করা হল এক মহিলাকে। আহত শিবানি মাইতি কাঁথি হাসপাতালে ভর্তি। সৌম্য মাইতির গলায় ধারাল অস্ত্রের কোপ মারা হয়। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট কোস্টাল থানার শৌলা এলাকায়।

ওই মহিলার চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতী। কী কারণে এই হামলা ও এই ঘটনার পিছনে কোনও অবৈধ সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকে। এলাকার এক ব্যক্তি প্রায় সময়ে ওই মহিলার কাছে আসত বলে এলাকার বাসিন্দারা জানান। হামলাকারী ওই ব্যক্তি কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।
প্রথমে সৌম্যর ওপরে দুষ্কৃতী হামলা চালায়। তার গলায় ধারাল অস্ত্রের কোপ মারে। তার মা তাকে বাঁচাতে এলে তার ওপরও হামলা চালানো হয়। লোকজন চলে এলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী।












Click it and Unblock the Notifications