বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা! উত্তরাখণ্ডে মৃত রাজ্যের ৫ পর্যটক

উত্তরাখণ্ডে (uttarakhand) পর্বত অভিযানে গিয়ে বাংলার পর্বত আরোহীদের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনার খবর। খাদে পর্যটকদের (tourist) গাড়ি উল্টে প্রাণ গেল পাঁচজনের। এঁরা আসানসোল (Asansol), দুর্গাপুর এবং রানি

উত্তরাখণ্ডে (uttarakhand) পর্বত অভিযানে গিয়ে বাংলার পর্বত আরোহীদের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারও দুর্ঘটনার খবর। খাদে পর্যটকদের (tourist) গাড়ি উল্টে প্রাণ গেল পাঁচজনের। এঁরা আসানসোল (Asansol), দুর্গাপুর এবং রানিগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। সাতজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

বেড়াতে গিয়েছিলেন ৩০ জন

বেড়াতে গিয়েছিলেন ৩০ জন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসানসোল, দুর্গাপুর এবং রানিগঞ্জে থেকে দেরাদুনে বেড়াতে গিয়েছিলেন ৩০ জন। সড়ক পথে তিনটি গাড়িতে গিয়েছিলেন তাঁরা। এদিন কৌশানি থেকে নৈনিতালের দিকে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। এই সফরে থাকা আসানসোল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার কঙ্কন রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাগেশ্বরের কাছে পিছন থেকে একটি গাড়ি ধাক্কা মারে। চালক কোনওভাবে সেই ধাক্কা সামলে নিলেও, দেখা যায় পিছনের গাড়িটা ২৫ থেকে ৩০ মিটার নিচে খাদে গিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করেন তাঁরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিলেন ১২ জন।

৫ জনের মৃত্যু, ৭ জন ভর্তি হাসপাতালে

৫ জনের মৃত্যু, ৭ জন ভর্তি হাসপাতালে

স্থানীয় মানুষজন এবং প্রশাসনের তরফ থেকে উদ্ধার কাজে হাত লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে ১২ জনকেই হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করা হয়। হাসপাতালে ৫ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে তিনজন মহিলা ও দুজন পুরুষ রয়েছেন। বাকি ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে।

আটক পর্যটন সংস্থার মালিক

আটক পর্যটন সংস্থার মালিক

আসানসোলের পর্যটন সংস্থার সঙ্গে গিয়েছিলেন ওই ৩০ জন। সঙ্গেই ছিলেন লোকনাথ ট্রাভেলস সংস্থার মালিক নীলকণ্ঠ চট্টোপাধ্যায়। দেরাদুনের স্থানীয় প্রশাসন নীলকণ্ঠ চট্টোপাধ্যায়কে আটক করেছে বলে জানা গিয়েছে। তবে তাঁকে ছাড়ানোর জন্য আসানসোল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার কঙ্কন রায় চেষ্টা করছেন বলে জানা গিয়েছে। কঙ্কন রায়ই আসানসোলের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে সরকারি সাহায্যের আবেদন করেন বলেও জানা গিয়েছে। ২১ জন আসানসোল থেকে উত্তরাখণ্ডের দেরাদুন-সহ বিভিন্ন জায়গায় ভ্রমণের উদ্দেশে দলটি যাত্রা করেছিল।

চিন্তায় পরিবারের সদস্যরা

চিন্তায় পরিবারের সদস্যরা

এদিন বিকেলে হঠাৎই ফোন পান রাজ্যে থাকা পর্যটকদের পরিবারের সদস্যরা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ফোন করে সবাই জানার চেষ্টা করতে থাকেন। কোনও কোনও পরিবারে খারাপ খবরে ভেঙে পড়েন। জানা গিয়েছে, দেরাদুন পুলিশের তরফে আসানসোল পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং নিহত ও আহতদের সম্পর্কে তথ্য দিয়েছে।

দিন কয়েক আগেই প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরাখণ্ডে ট্রেকিং-এ গিয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। মঙ্গলবার তাঁদের দেহ ফিরিয়ে আনা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+