Lok Sabha Vote 2024: ৫ দফা ভোট শেষ, হিংসা বলতে তেমন কিছুই হয়নি রাজ্যে, ষষ্ঠ দফাও কি নির্বিঘ্নেই কাটবে?
গুলি চলেনি একটিও, বোমা পড়েনি কোথাও। এদিকে ৫ দফার ভোট শেষ হয়ে গিয়েছে রাজ্যে। ছুটকো, ছাটকা কয়েকটি অশান্তি বিক্ষোভ ছাড়া এবারে বাংলায় লোকসভা ভোটে তেমন কোনও হিংসার ঘটনা ঘটতে দেখা যায়নি। কেবল চতুর্থ দফার আগে এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন মাত্র।
হঠাৎ করে কি বাংলায় ভোটের ছবি বদলাতে শুরু করে দিয়েছে। কারণ ৩৪ বছরের বাম জমানা থেকে ২০১৮ লোকসভা নির্বাচন পর্যন্ত মৃত্যু, খুন, গুলি-বোমা ছিল বাংলার ভোটের স্বাভাবিক ছবি। হঠাৎ করে এবার এতোটা শান্তিপূর্ণ ভোট কীভাবে হচ্ছে। এই ঘটনা অনেকেরই চোখে পড়েছে।

হঠাৎ করে ২০২৪-র লোকসভা ভোট উল্টোখাতে বইতে শুরু করেছে কেন। ২০১৪-র লোকসভা নির্বাচনে ৭টি মৃত্যু হয়েছিল রাজ্যে। আর ২০১৬-র বিধানসভা নির্বাচনে ৬ জনের মৃত্যু হয়। বোমাবাজির ঘটনা ঘটেছিল ২ জায়গায়। ২০২৩-র পঞ্চায়েত নির্বাচনেও ২৩ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯-র লোকসভা ভোটেও নয় নয় করে ১১ জন মারা গিয়েছিলেন হিংসা। তবে ২০২১-র বিধানসভা নির্বাচন কিন্তু আগেরগুলির থেকে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ছিল। ৫ জন মারা গিয়েছিল অশান্তিতে। কিন্তু ২০২৩-র পঞ্চায়েত নির্বাচনে একেবারে ১৯ জনের প্রাণ গিয়েছে।
শুধু ভোটের সময় নয় ভোট পূর্ববর্তী এবং ভোট পরবর্তী হিংসার ঘটনাও ঘটেছে । শুধু যে ভোটের দিন প্রাণ হানি হয়েছে এমন নয়। কিন্তু চলতি লোকসভা ভোটে হঠাৎ করে যেন বাংলার ভোটের সেই ছবিটা বদলে গিয়েছে। ভোটের আগে তেমন হিংসা হানাহানির ঘটনা ঘটেনি। আবার ৫ দফা ভোট হয়ে গেল। তাতে বড় কোনও হত্যাকাণ্ডের ঘটনা চোখে পড়েনি।
কেবল বীরভূমে এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছেন চতুর্থ দফার ভোটের আগেরদিন। তবে মৌখিক হুমকি হুঁশিয়ারির বন্যা বয়েছে এবারের ভোটে। সূত্রের খবর সব রাজনৈতিক দলই নাকি তাঁদের কর্মীদের ভোটের সময় সংযত থাকার বার্তা দিয়েছে। সব রাজনৈতিক দলই তাঁদের স্ট্র্যাটেজি বদলে। জাতীয় ইস্যুেত মাথা না ঘামিয়ে এবারের লোকসভা ভোটে শাসক দল সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে রাজ্যের ইস্যুতে।
শুধু তৃণমূল কংগ্রেস নয় বিজেপিও তাঁদের প্রচারের স্ট্র্যাটেজি বদলেছে। বঙ্গ বিজেপির নেতারা সংখ্যালঘুদের নিয়েও প্রচারে সামিল হয়েছেন। গতবারের মতো সংখ্যালঘুদের পাকিস্তানি বলে নিশানা করেননি। উল্টে সংখ্যা লঘুদের সমস্যা নিয়ে কথা বলেছেন। মুলসিম ভোটারদের দূরে সরিয়ে রাখেনি বিজেপি।












Click it and Unblock the Notifications