জলঙ্গিতে মজুত করা বোমা ফেটে মৃত্যু ৩ জনের
মুর্শিদাবাদের জলঙ্গিতে মজুত করে রাখা বোমা দেখতে গিয়ে বিস্ফোরণে মৃত্যপ হল তিন জনের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
মুর্শিদাবাদের জলঙ্গিতে মজুত করে রাখা বোমা দেখতে গিয়ে বিস্ফোরণে মৃত্যপ হল তিন জনের। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। মৃত নান্টু মোল্লা, মিন্টু মণ্ডল ও ছবি সেখ ফরাজিপাড়ার একটি পরিত্যক্ত ঘরে মজুত করা বোমার জায়গা দেখতে গিয়েছিল।
এসডিপিও সন্দীপ সেন জানিয়েছেন, কেন সেখানে বোমা মজুত করে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখছে পুলিস।

এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। গোষ্ঠিদ্বন্দ্বের কারণেই সেখানে বোমাগুলি মজুত করে রাখা হয়েছিল বলে অভিযোগ। যদিও গোষ্ঠিদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক আব্দুর রাজ্জাক।
তিনি দাবি করেছেন খেয়া ঘাটের দখল নিয়ে দুই দুষ্কৃতী দলের বিবাদের কারণেই এই ঘটনা। যদিও পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications