পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ পথদুর্ঘটনা! মৃত ৫, আহত ২৯

পশ্চিম মেদিনীপুরের খেজুড়বনিতে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে হওয়া এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

পশ্চিম মেদিনীপুরের খেজুড়বনিতে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার সকালে হওয়া এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাস ও লরির সংঘর্ষে হওয়া এই দুর্ঘটনায় আহতের সংখ্যা কমপক্ষে ২৯। তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যার আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ দুর্ঘটনা! মৃত কমপক্ষে ৮

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাতটার কিছু পরে বর্ধমান থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল একটি লরির। উল্টোদিক থেকে আসছিল যাত্রীবাহী বাস। ওই বাসটিই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে ধাক্কা মারে। পরে লরিতে গিয়ে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসচালকে। একাধির যাত্রীর মৃত্যু হয় ঘটনাস্থলে। আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুজনের মৃত্যু হয়। আহতদের প্রথমে স্থানীয় হাসপাতালে পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। বাসে থাকা মেদিনীপুর মেডিক্যাল কলেজের এক ছাত্রীও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আহত যাত্রীদের অভিযোগ, বাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। সেই কারণে নিয়ন্ত্রণ হারান চালক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+