উদ্বেগ বাড়িয়ে রাজ্যে করোনা আক্রান্ত একই পরিবারের পাঁচ, নয়াবাদের প্রৌঢ় আশঙ্কাজনক
করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে বাড়ছে। বাড়ছে বাংলাতেও। এই অবস্থায় লকডাউন করে রাজ্য লড়াই চালাচ্ছে করোনা সংক্রমণ ঠেকাতে। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে বাড়ছে। বাড়ছে বাংলাতেও। এই অবস্থায় লকডাউন করে রাজ্য লড়াই চালাচ্ছে করোনা সংক্রমণ ঠেকাতে। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। দমদমের প্রৌঢ়ের মৃত্যুর পর বর্তমানে নয়াবাদের প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক। এখন নতুন করে একই পরিবারের পাঁচজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের পজিটিভ রিপোর্ট মিলেছে।

অর্থাৎ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। ওই পরিবারের করোনা আক্রান্তদের মধ্যে রয়েছে দুই মহিলা, এক ১১ বছরের কিশোর, ৬ বছর ও ৯ মাসের দুই শিশুও রয়েছে। এদিকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি প্রৌঢ়ের মাল্টি অর্গান ফেলিওরের পরিস্থিতি তৈরি হয়েছে। চিকিৎসকরা চেষ্টা করছেন তাঁকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে। তাঁর ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়েছে।
৬০ বছর বয়সী ওই প্রৌঢ় বৃহস্পতিবার রাত থেকেই ভেন্টিলেশন রয়েছেন। তিন দিন আগে তিনি ভর্তি হয়েছিলেন পিয়ারলেস হাসপাতালে। তারপর তাঁর করোনা সংক্রমণ পজিটিভ হয়। ওই করোনা আক্রান্তের পরিবারের চার সদস্যকে হোম কোয়ারিন্টাইনে রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। শুক্রবার তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। তাঁরা বাঙুর হাসপাতালে ভর্তি হন।
প্রৌঢ়ের পরিবারের তরফে জানানো হয়েছে, তারা পূর্ব মেদিনীপুরের এগরায় একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। সেখানে ইউকে থেকে এক আত্মীয় এসেছিলেন। তাঁর কাছ থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বিয়েবাড়িতে সকল আত্মীয়দের একটি স্কুলবাড়িতে আসতে বলা হয়েছে। সেখান থেকে তাঁদের নমুনা পরীক্ষা করে দেখা হতে পারে। আক্রান্ত প্রৌঢ় এগরার বিয়েবাড়ি তেকে দিঘায় ঘুরতে গিয়েছিলেন, সেখান থেকেও সংক্রমণ ছড়াতে পারে।












Click it and Unblock the Notifications