ঝগড়ার মাঝেই এলোপাথারি গুলিবর্ষণ, গুরুতর আহত একই পরিবারের পাঁচজন হাসপাতালে
এলোপাথারি গুলিবর্ষণে গুরুতর আহত হলেন একই পরিবারের পাঁচ জন। দক্ষিণ পরগনার বিষ্ণুপুরের রাঘবপুরে ঘটল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। বন্দুকবাজ বন্দুক হাতে তাণ্ডব চালাল গ্রামে ঢুকে।
এলোপাথারি গুলিবর্ষণে গুরুতর আহত হলেন একই পরিবারের পাঁচ জন। দক্ষিণ পরগনার বিষ্ণুপুরের রাঘবপুরে ঘটল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। বন্দুকবাজ বন্দুক হাতে তাণ্ডব চালাল গ্রামে ঢুকে। আহতদের কলকাতার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, জায়গা-জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই গুলিবর্ষণের ঘটনা।

বিষ্ণুপুরের রাঘবপুরে থাকত হাজরা পরিবার। প্রায়শই তাদের মধ্যে গন্ডগোল লেগে থাকত জায়গা-জমি নিয়ে। শনিবার রাতেও তেমনই দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। ঝগড়া চলাকালীন আচমকাই একটা পক্ষ গুলিবর্ষণ করতে শুরু করে। পাঁচজন গুরুতর জখম হন। ওই পরিবারের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই ঘটনা তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আর কোথা থেকেই বা এল বন্দুক, তাও জানার চেষ্টা চালানো হচ্ছে। বন্দুকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় বসানো হয় পুলিশ পিকেট। পুলিশ শনিবার রাত থেকেই এলাকায় টহল দিচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications