কাশ্মীর থেকে ফিরল ৫ শ্রমিকের দেহ, শোকস্তব্ধ বাহালপুর! এসএসকেএম-এ ভর্তি ১

বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই সাগরদিঘির বাহালপুর গ্রামে পৌঁছে গেল ৫ শ্রমিকের কফিন বন্দি দেহ। সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই সাগরদিঘির বাহালপুর গ্রামে পৌঁছে গেল ৫ শ্রমিকের কফিন বন্দি দেহ। সঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রিয়জনদের কাছে শেষবারের জন্য এলেন তাঁরা। মঙ্গলবার সন্ধেয় কাশ্মীরের কুলগাঁওয়ে এই পাঁচজনকে গুলি করে হত্যা করে জঙ্গিরা।

দমদম বিমানবন্দর থেকে শেষযাত্রা

দমদম বিমানবন্দর থেকে শেষযাত্রা

জানা গিয়েছে, বুধবার রাত বারোটার মধ্যে পাঁচ শ্রমিকের কফিন বন্দি দেহ পৌঁছয় দমদম বিমানবন্দরে। একটি বিমানে আসে তিনজনের দেহ। অপর একটি বিমানে আনা হয় দুজনের দেহ। বিমানবন্দর থেকে পাঁচটি শববাহী গাড়িতে মৃতদেহগুলি সাগরদিঘির উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয় তখনই। প্রত্যেকটি গাড়িতেই লেখা চিল মুখ্যমন্ত্রীর শোকবার্তা, নৃশংস এই হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।

শেষযাত্রায় ফিরহাদ হাকিম

শেষযাত্রায় ফিরহাদ হাকিম

মৃতদেহগুলি বিমানবন্দরে আসার আগেই অবশ্য সেখানে পৌঁছে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনিই মৃতদেহ নিয়ে সাগরদিঘির বাহারপুরে যান। বিমানবন্দরে ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা।

 ক্ষতিপূরণের টাকা তুলে দেবেন ফিরহাদ

ক্ষতিপূরণের টাকা তুলে দেবেন ফিরহাদ

বুধবার পাঁচ পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষতিপূরণের চেক বৃহস্পতিবার পরিবারগুলির হাতে তুলে দেবে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

 এসএসকেএম-এ ভর্তি একজন

এসএসকেএম-এ ভর্তি একজন

মঙ্গলবারের জঙ্গি হামলা থেকে বেঁচে গেলেও সেদিনের ঘটনা কোনওভাবেই ভুলতে পারছেন না বাসিরুল সরকার ওরফে টিপু। তাঁকে কলকাতায় এনে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করানো হয়েছে। সেদিন খাবার আনতে যাওয়ার জঙ্গি হামলা থেকে বেঁচে যান টিপু। অপর এক আহত শ্রমিক জহিরুদ্দিন ভর্তি শ্রীনগরের হাসপাতালে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+