১২ দফা দাবি নিয়ে দেশজুড়ে কয়লা শিল্পে লাগাতার আন্দোলনের ডাক
১২ দফা দাবি নিয়ে দেশজুড়ে কয়লা শিল্পে লাগাতার আন্দোলনের ডাক
কয়লাখনি বাণিজ্যকরণের ও একতরফা কয়লাখনি বন্ধ করা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করে ১২ দফা দাবি নিয়ে দেশজুড়ে কয়লা শিল্পে লাগাতার আন্দোলনের ডাক দিল ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস সহ পাঁচটি সর্বভারতীয় শ্রমিক সংগঠন।

শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে লাগাতার কর্মসূচি শুরু করবে তারা। টানা ৯ দিন ধরে চলা এই আন্দোলনের পরেও যদি কেন্দ্র সরকার সিদ্ধান্ত বদল না করে তাহলে পুজোর মরশুমের পর কয়লা শিল্পে লাগাতার ধর্মঘটের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছেন ৫ শ্রমিক সংগঠনের নেতারা।
আন্দোলনের জন্য সর্বভারতীয় খনি শ্রমিক সংগঠনের নেতারা ভার্চুয়াল বৈঠক করেছেন। সেই বৈঠকে ১২ দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল কয়লা শিল্পে কমার্শিয়াল মাইনিং বন্ধ করতে হবে। খনির জন্য নেওয়া জমির পরিবর্তে জমিদাতাদের চাকরি না দেওয়ার প্রস্তাব বাতিল করতে হবে। একতরফা ইসিএল ও বিসিসিএল সহ বিভিন্ন কয়লা খনি বন্ধ করা যাবে না। এছাড়াও জোর করে নির্দিষ্ট সময়ের আগেই কর্মীদের চাকরি থেকে অবসর দেওয়া যাবে না। সিএমপিডিআইএলকে কোল ইন্ডিয়া থেকে পৃথক করা চলবে না। পাশাপাশি, কৃষকের অধিকার কেড়ে নেওয়া তিনটি কৃষি বিল ও শ্রমিক বিরোধী শ্রম বিল প্রত্যাহার করতে হবে।












Click it and Unblock the Notifications