ঘাটালে টিএমসিপি ও এবিভিপি সংঘর্ষ! এলাকায় উত্তেজনা
তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫ জন। বৃহস্পতিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে এই সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ৫ জন। বৃহস্পতিবার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে এই সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে রয়েছেন এই কলেজের জিএস তুফান দলুই। সে এলাকার বিধায়ক শঙ্কর দলুইয়ের ছেলে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, তুফান যখন কলেজে আসছিল সেই সময় এবিভিপি সমর্থকরা তাঁর ওপর হামলা চালায়। তাঁকে বাঁচাতে গেলে অন্যদের ওপর হামলা হয়।
যদিও বিজেপির ছাত্র সংগঠন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে দাবি করে যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা প্রথমে তাদের ওপর হামলা চালায়।
প্রসঙ্গত বুধবারও পশ্চিম মেদিনীপুর জেলার এই কলেজে এই দুই ছাত্র সংগঠনের মধ্যে মারামারি হয়েছিল। বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা এবিভিপির পোস্টার, ফ্লেক্স ছিড়ে দেয়।

Click it and Unblock the Notifications