শোভনের বিধানসভা কেন্দ্রে তৃণমূলে ভাঙন, ৫০০ কর্মীর বিজেপিতে যোগদান

লোকসভা ভোটের পর ভাঙন চলছে তৃণমূলে। কোনওদিনই বাদ নেই, দলবদল ঘটে চলেছে প্রতিনিয়ত। শুধু জেলায় জেলায় নয়, শহর কলকাতা ও কলকাতা সংলগ্ন শহরতলিতেও ভাঙনের মুখে পড়ল তৃণমূল কংগ্রেস।

লোকসভা ভোটের পর ভাঙন চলছে তৃণমূলে। কোনওদিনই বাদ নেই, দলবদল ঘটে চলেছে প্রতিনিয়ত। শুধু জেলায় জেলায় নয়, শহর কলকাতা ও কলকাতা সংলগ্ন শহরতলিতেও ভাঙনের মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। বেহালা পূর্ব বিধানসভায় চারটি ওয়ার্ড থেকে পাঁচ শতাধিক তৃণমূল কর্মী যোগ দিলেন বিজেপিতে।

তৃণমূলে ভাঙন, ৫০০ কর্মীর বিজেপিতে যোগদান

বেহালা পূর্ব বিধানসভার ১১৬, ১১৭, ১১৮ ও ১১৯ নম্বর ওয়ার্ডের পাঁচ শতাধিক কর্মী যোগদান করলেন বিজেপিতে। কলকাতা পুরসভা নির্বাচন আগামী বছরেই, তার আগে তৃণমূলে ভাঙন ধরে গেল শহর কলকাতায়। কিছুদিন আগেই তৃণমূল ভাঙন প্রতিরোধে বৈঠক করে বেহালায়, তারপরও ভাঙন রোধ করা গেল না।

বেহালার চার ওয়ার্ডের তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা হাতে তুলে মোক্ষম ধাক্কা দিলেন শাসক দলকে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু তাঁদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। শোভন চট্টোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে এই ভাঙন কলকাতা পুরসভা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+