ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার পাঁচ জেলা, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষজন

ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের পাঁচ জেলা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও হাওড়ার একাংশে।

ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্যের পাঁচ জেলা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মৃদু কম্পন অনুভূত হয় দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও হাওড়ার একাংশে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ভূকম্পনের উৎসস্থল পুরুলিয়া ও ঝাড়গ্রামের সীমান্তবর্তী কোনও এলাকা। কম্পনের তীব্রতা কত তা জানা যায়নি। ভূ-বিদরা খতিয়ে দেখছেন কী কারণে এই এলাকায় ভূকম্পন অনুভূত হল।

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার পাঁচ জেলা, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষজন

আচমকাই এই কম্পনের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে বহু মানুষ নেমে আসেন রাস্তায়। অনেকেই আফটার শকের আশঙ্কা করেন। কিন্তু আফটার শক অবশ্য অনুভূত হয়নি। ভূ-কম্পনের মাত্রাও ছিল সামান্য। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা থেকে এই কম্পনের খবর এসেছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সবথেকে বিস্ময়ের বড় কোনও ভূকম্পনের খবরও কোথাএ নেই। শুধু সামান্য এলাকাজুড়ে এই কম্পন অনুভূত হয়। একবারের জন্য কেঁপে ওঠে এলাকা। এই কম্পন দীর্ঘক্ষণ স্থায়ীও হয়নি। খুব স্বল্প সময়ের জন্যই এই কম্পন বোঝা যায়। সঙ্গে সঙ্গেই উৎসাহিত মানুষজন খবর নিতে শুরু করে। ধারণা ছিল, কোথাও বড় ভূমিকম্প হয়েছে, তার প্রভাবেই এই কম্পন। কিন্তু সেরকম কোনও খবর মেলেনি।

ভূমিকম্পে কেঁপে উঠল বাংলার পাঁচ জেলা, আতঙ্ক

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই ভূমিকম্পটি অনুভূত হয় ঠিক ৬টা ৩৩ মিনিট ২৯ সেকেন্ডে। হুগলির ২২.৯ ডিগ্রি উত্তর ও ৮৭.৭ ডিগ্রি পূর্বে, পশ্চিমবঙ্গের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল আবহাওয়াবিদরা জানিয়েছে এই ভূমিকম্পের কম্পনমাত্রা ছিল ৫ রিখটার স্কেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+