কলকাতা-উত্তর ২৪ পরগনাসহ ৬ জেলায় উদ্বেগ করোনায়, সক্রিয় বাড়ছে হু-হু করে
বাংলায় কলকাতা-উত্তর ২৪ পরগনাসহ ৬ জেলায় করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কলকাতায় দৈনিক করোনার সংক্রমণ চারশো ছুঁই ছুঁই।
বাংলায় কলকাতা-উত্তর ২৪ পরগনাসহ ৬ জেলায় করোনা সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কলকাতায় দৈনিক করোনার সংক্রমণ চারশো ছুঁই ছুঁই। উত্তর ২৪ পরগনাতেও সাড়ে তিনশোর কাছাকাছি দৈনিক সংক্রমণ। এছাড়া হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমানেও করোনা সংক্রমণ বৃদ্ধি উদ্বেগজনক।

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় করোনা
বৃহস্পতিবার বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে গিয়েছে ১২০০-র উপরে। বাংলায় ১২৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় এদিন করোনা সংক্রমিতের সংখ্যা ৩৯৯। উত্তর ২৪ পরগনায় ৩৪৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় ও উত্তর ২৪ পরগনায় করোনা গ্রাফ এক লাফে বেড়েছে অনেকটা। করোনায় শুধু কলকাতায় প্রাণ হারিয়েছেন ৩১২৪ জন। আর উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২৫৩৪।
একনজরে কলকাতার করোনা পরিসংখ্যান
এদিন পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্ত ১৩৩৯৬২। শুধু এদিনই কলকাতায় ৩৯৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কলকাতায় মৃত্যু হয়েছে ৩১২৪ জনের। এদিন মৃত্যু হয়েছে ১ জনের। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২৮৩১৯ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ২৫১৯ জন। এদিন কলকাতায় করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৮৮ জন।
উত্তর ২৪ পরগনায় করোনা পরিসংখ্যান
উত্তর ২৪ পরগনা জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১২৬৩৬৮ জন। এদিন আক্রান্ত হয়েছেন ২৪৪ জন। মৃত্যু হয়েছে মোট ২৫৩৪ জনের। এদিন ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট ১২২৪৫৪ জন। এখনও সক্রিয় করোনা আক্রান্ত ১৩৮০ জন। এদিন করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫১ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া-হুগলি
দক্ষিণ ২৪ পরগনা আক্রান্তের নিরিখে এখন তিন নম্বরে। দক্ষিণ ২৪ পরগনায় ৫৯ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৩৭৯০৩। হাওড়ায় মোট আক্রান্ত এখন পর্যন্ত ৩৬৮৯১ জন। এদিন আক্রান্ত হয়েছেন ১১২ জন। হুগলিতে ৭৩ জন বেড়ে আক্রান্ত ৩০১৮৮ জন।












Click it and Unblock the Notifications