রামপুরহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত পাঁচ
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দশ জন ।
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে বীরভূম জেলার রামপুরহাট এলাকায়। এই পথ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দশ জন। পুলিশ জানায় যে একটি গাড়ির সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ জনের। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুজনের। বাকি তিন জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। একটি গাড়িতে করে মুরারই থানার পলশা এলাকার এক প্রসুতিকে নিয়ে রামপুরহাট হাসপাতালে আসছিল। তারাপীঠ শ্মশানে একজনের মৃতদেহ দাহ করে উল্টো দিক থেকে ট্রাক্টরে করে আসছিল কয়েকজন। এই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে দু জন নাবালক।

পুলিশ জানায় যে মৃতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গিয়েছে। তাদের নাম মইনুদ্দিন সেখ (১২)। তার বাড়ি পলশা। অন্য দুজন মাড়গ্রাম এলাকার বাসিন্দা। তিলক লেট ও হাবুল মন্ডল।
মাড়গ্রাম এলাকার নিমাই লেটের দেহ তারাপীঠে দাহ করে ফিরছিলেন ট্রাক্টরে করে উলটো দিক থেকে গাড়িতে প্রসুতি সুফিয়া খাতুন ও তার আত্মীয়দের নিয়ে রামপুরহাট হাসপাতালে আসছিল। ৬০ নম্বর জাতীয় সড়কে র ওপর কাবিলপুরের কাছে এই দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের ভর্তি করা হয়েছে রামপুরহাট হাসপাতালে।












Click it and Unblock the Notifications