নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ল লরি, গঙ্গারামপুরে দুর্ঘটনায় মৃত্যু পাঁচজনের
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় মারা গেল পাঁচ জন। মৃতদের মধ্যে রয়েছে তিন জন সিভিক ভলেন্টিয়ার। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুরের পুনর্ভবা ব্রিজের কাছে।
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় মারা গেল পাঁচ জন। মৃতদের মধ্যে রয়েছে তিন জন সিভিক ভলেন্টিয়ার। এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে গঙ্গারামপুরের পুনর্ভবা ব্রিজের কাছে।

পুলিশ জানিয়েছে যে ওই ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে যায় একটি লরি। সেই সময় ওই দোকানে বসে ছিল কয়েক জন। তাদের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন এক জন। তিনি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। পুলিশ জানায় যে এই লরির চালক ও খালাসি পলাতক।
পুলিশ জানায় যে লরিটি বুনিয়াদপুরের দিকে যাচ্ছিল। দোকানে ঢুকে পড়ার পর তিন জন আহত হয়েছে। এদের মধ্যে একজন ভর্তি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই লরির গতি খুব বেশি ছিল, তার ফলে গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

Click it and Unblock the Notifications