রাস্তার পাশে গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু পাঁচ বালকের
রাস্তার পাশে গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু পাঁচ বালকের
বাড়ির কাছে একটি ট্রাকের টায়ার পাংচার সরানো দেখতে যাওয়ায় কাল হল। কৌতূহল মিটিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে গর্তে পড়ে গিয়ে মৃত্যু হল পাঁচ জন বালকের। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বহরমপুরের রানিতলা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুরের রানিতলা থানার দিয়ার পাড়া গ্রামে এলাকার একটি রাস্তার পাশের গর্ত করে মাটি তোলা চলছিল। সেই গর্তে বর্ষার জল পড়ে রাস্তার সঙ্গে মিশে গেছে। ওই রাস্তায় যাওয়ার সময় বুঝতে না পেরে একে একে পাঁচ বালক পড়ে যায়। এলাকাটি ফাঁকা হওয়ার জন্য ওই ঘটনা কারো চোখে পড়েনি। এরপর বুধবার বিকেল থেকে খোঁজাখুঁজি করে ওই গর্ত থেকে একটি বালকের মৃতদেহ উদ্ধার হয়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় রানিতলা থানার পুলিশ।
ঘটনাস্থলে পুলিশ এসে নৌকা নিয়ে পাশের নদীতে খোঁজাখুঁজি শুরু করে। বুধবার রাতভর ধরে চলে তল্লাসি। এদিন উদ্ধার হয় আরো পাঁচ বালকের মৃতদেহ। পুলিশ মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠায়। এদিন দুপুরে ওই পাঁচ বালকের মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
ঘটনার জন্য স্থানীয় ইট ভাটা মালিককে দায়ী করেছে মৃতদের পরিবারের লোকজন। থানায় লিখিত অভিযোগও দায়ের করে তারা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে মৃতদের পরিবারের লোককে সান্তনা দিতে এদিন ঘটনাস্থলে যান মুর্শিদাবাদ লোকসভার তৃনমুল সাংসদ আবু তাহের খান। পরিবারের লোকের পাশের থাকার আশ্বাস দিয়েছেন সাংসদ।












Click it and Unblock the Notifications