সুন্দরবনে জলদস্যুদের গুলিতে আহত মৎস্যজীবী
সুন্দরবনে জলদস্যুদের গুলিতে আহত মৎস্যজীবী
মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে আহত হয়েছেন এক মৎস্যজীবী। নিরঞ্জন দাস নামের এক মৎস্যজীবীর পায়ে গুলি লাগে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে সুন্দরবনের কেঁদো দ্বীপের কাছে। আহত ব্যক্তিকে প্রথমে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে।

যে এলাকায় এই ঘটনা ঘটে সেটি ভারত ও বাংলাদেশের সীমান্তে। মত্স্যজীবীদের দাবি তারা ভারতের জল সীমানার মধ্যে ছিলেন। রুদ্রজ্যোতি নামে একটি ট্রলারে করে মাছ ধরার জন্য গিয়েছিলেন ১৩ জন মৎস্যজীবী।
তারা বলছেন যে কম্পাস দেখে তারা ট্রলার চালান ও ছিলেন দেশের জলসীমায় । হঠাৎ করেই ওই ট্রলার লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই জলদস্যুরা ১৫ রাউন্ড গুলি করে। গুলি লাগে নিরঞ্জন দাস নামের এই মৎস্যজীবীর পায়ে। কারা এই গুলি করে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় উপকূল রক্ষা বাহিনী।
মৎস্যজীবীরা জানিয়েছেন যে এর আগেও এই জলদস্যুদের হামলার ঘটনা হয়েছে মৎস্যজীবীরা। তাদের ওপর হামলা হয়েছে ও লুটপাট করে পালিয়ে গিয়েছে জলদস্যুরা। এই দিন এই গুলি চালানোর ঘটনায় ফের আতঙ্কিত হয়ে পড়েন এই এলাকার মৎস্যজীবীরা।












Click it and Unblock the Notifications