First Hydrogen Train of India: উত্তরবঙ্গেও ছুটতে পারে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন! ৩১ মার্চ উদ্বোধন?

First Hydrogen Train of India: ভারতীয় রেল (Indian Rail) ব্যবস্থায় যুগান্তকারী বদল আসতে চলেছে! আগামী ৩১ মার্চের মধ্যেই দেশের রেল ট্র্যাকে ছুটতে দেখা যাবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন। একেবারে পরিবেশ বান্ধব একটি ট্রেন। দূষণ প্রায় নেই বললেই চলে। এমনকী গতির সঙ্গেও কোনও অংশেই কম্প্রপাইজ করা হয়নি। যা খবর, এই ট্রেন চালানোর ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

হাইড্রোজেন ট্রেন (First Hydrogen Train of India) চালু হয়ে গেলে জার্মানি, ফ্রান্স, চিন কিংবা ব্রিটেনের সঙ্গেও কাঁধে কাঁধ মেলাতে পারবে ভারতও। শুধু তাই নয়, ভারতের রেল পরিষেবায় নয়া যুগের সূচনা হবে বলেও মনে করা হচ্ছে।

First Hydrogen Train of India

First Hydrogen Train of India: ভারতেই তৈরি হয়েছে হাইড্রোজেন ট্রেন

ভারতের মাটিতেই হাইড্রোজেন ট্রেন (First Hydrogen Train of India)নির্মাণ করে কার্যত গোটা বিশ্বকে চমকে দিচ্ছে ভারত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, নয়া এই ট্রেনের স্পেসিফিকেশনের দায়িত্বে ছিল Research Design and Standards Organisation (RDSO)। শুধু ভারতেই নয়, একেবারে দেশীয় প্রযুক্তিতে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেন তৈরি করা হয়েছে। এরপর এই ট্রেন নির্মাণের দায়িত্ব ছিল Integral Coach Factory (ICF)।

সেই মতো রেলমন্ত্রকের অধিনস্ত এই সংস্থা হাইড্রোজেন ট্রেন (First Hydrogen Train of India) তৈরি করছে। যা খবর, ট্রেনটির নির্মাণ কাজ একেবারে শেষ পর্যায়ে। মনে করা হচ্ছে আগামী ৩১ মার্চের মধ্যেই দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনটিকে রেল ট্র্যাকে দেখা যেতে পারে। এখনও পর্যন্ত স্পষ্ট নয় নয়া এই ট্রেন ঠিক কোন পথে চলবে। একাধিক রুটের কথা শোনা যাচ্ছে।

First Hydrogen Train of India: কোন পথে ছুটবে

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাইড্রোজেন ট্রেনটি (First Hydrogen Train of India) জিন্দ-সোনিপাত রুটে প্রায় 89 কিলোমিটার দূরত্ব কভার করবে। উত্তর রেলওয়ের দিল্লি বিভাগের হাতে থাকতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা রেলমন্ত্রকের তরফে হতে পারে বলেও ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

First Hydrogen Train of India: বাংলাতেও পেতে পারে এই ট্রেন

জল্পনা রয়েছে বাংলাতেও হাইড্রোজেন ট্রেন (First Hydrogen Train of India) চলতে পারে। Darjeeling Himalayan Railway এর হাতে আসবে পারে একটি ট্রেন। আর তা হলে উত্তরবঙ্গে এই ট্রেন চলতে পারে। যদিও এই বিষয়ে রেলের তরফে কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+