দেশের প্রথম মৎস্য হাসপাতাল তৈরি হবে বাংলায়

এই মুহূর্তে ফি বছর ১৫ লক্ষ টন মাছ উৎপাদিত হয় রাজ্যে। রুই, কাতলা, তেলাপিয়া, চিংড়ি, পার্শে, মৃগেল ইত্যাদি নানা ধরনের মাছের চাষ হয়। কিন্তু এর অন্তত ২০ শতাংশ মাছ নানা ধরনের রোগে আক্রান্ত হয়। ফলে মাছগুলি মারা যায়। মার খায় উৎপাদন। ফলে মাছচাষীদের কোনও উপায় থাকত না। মৎস্য হাসপাতাল হওয়ায় তাঁরা সেখানে যোগাযোগ করে পরামর্শ নিতে পারবেন।
ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের যৌথ উদ্যোগে কলকাতায় এই হাসপাতাল তৈরি হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, হাসপাতালে ২৫টি বৃহদায়তন জলাধার থাকবে। সেখানে নানা ধরনের মাছ ছাড়া হবে। মাছেদের যাবতীয় রোগ, শারীরিক সমস্যা ইত্যাদি নিয়ে একটি ডেটাবেস তৈরি হবে। বিশেষজ্ঞরা সেখান থেকে দরকারে তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। মৎস্য হাসপাতালটির উদ্যোগে নির্দিষ্ট সময় অন্তর রাজ্যের মাছচাষীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে।












Click it and Unblock the Notifications