হালিশহরে সক্রিয় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি! এলাকায় উত্তেজনা
হালিশহরের উত্তর প্রসাদনগরে সক্রিয় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তবে এই গুলি চালনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে।
হালিশহরের উত্তর প্রসাদনগরে সক্রিয় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি। বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। তবে এই গুলি চালনায় কেউ হতাহত হননি বলেই জানা গিয়েছে। বিজেপি কর্মী বিপুল সিং-এর অভিযোগ, তিনি বেশ কিছুদিন ধরেই প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন। বিষয়টি নিয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বিপুল সিং এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত। তাঁরই বাড়ি লক্ষ্য করে মধ্যরাতে গুলি চালানো হয়। বিজেপি কর্মীর অভিযোগ তাঁকে বেশ কিছুদিন ধরেই প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। এই গুলি চালনার ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ তাঁর। বিষয়টি নিয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। এই ঘটনায় আতঙ্কিত বিপুল সিং-এর পরিবার।
অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে নৈহাটি থানার পুলিশ। বিপুল সিং-এর বাড়ির সামনে থেকে পাঁচটি গুলির খোল উদ্ধার করা হয়। এলাকায় তৃণমূলের দালাল হয়ে প্রশাসন কাজ করছে
বলে অভিযোগ করেছেন বিপুল সিং।












Click it and Unblock the Notifications