গড়িয়ায় ব্যবসায়ীকে লক্ষ করে গুলি, আতঙ্ক এলাকায়

গড়িয়ায় ব্যবসায়ীকে লক্ষ করে গুলি, আতঙ্ক এলাকায়

গড়িয়ায় প্রকাশ্যে এক ব্যবসায়ীকে শুট আউটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার অন্তর্গত নবশ্রী বাজার এলাকায়। বিকাশ হালদার নামে এক মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি লাগে বিকাশের ডান পায়ে। রাতেই গুরুতর জখম অবস্থায় প্রথমে কলকাতার পিয়ারলেস হাসপাতাল ও পড়ে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

গড়িয়ায় ব্যবসায়ীকে লক্ষ করে গুলি, আতঙ্ক এলাকায়

এই ঘটনায় মলয় নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় কার্ত্তিক নামে আরও এক যুবক আহত হয়েছেন। তাঁকে ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। ঘটনার খবর পেয়েই নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ। তবে কি কারণে গুলি বিকাশের উপর এই হামলা সে বিষয়টি এখনো পরিস্কার নয়।

পুলিশের প্রাথমিক অনুমান পুরানো শত্রুতার জেরে কিম্বা আর্থিক লেনদেন সংক্রান্ত কারনেও এই ঘটনা ঘটতে পারে। তবে সঠিক কি কারণে বিকাশের উপর হামলা চলল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মলয়। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+