'দোষীদের রেয়াত নয়', কপ্টারে রামপুরহাটে রওনা হলেন ফিরহাদ, যাচ্ছে সিআইডির বিশেষ দল

'দোষীদের রেয়াত নয়', কপ্টারে রামপুরহাটে রওনা হলেন ফিরহাদ, যাচ্ছে সিআইডির বিশেষ দল

অগ্নিগর্ভ হয়ে উঠেছে রামপুরহাট। পরিস্থিতি খতিয়ে দেখতে রামপুর হাটে রওনা হলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। হেলিকপ্টারেই সেখানে যাচ্ছেন তিনি। তাঁর সঙ্গে যাচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই সিআইডির একটি বিশেষ দল ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন। দোষীরা কেউ রেয়াত পাবে না বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে নবান্ন। এদিকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি শর্ট সার্কিত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রামপুরহাটে যাচ্ছেন ফিরহাদ

রামপুরহাটে যাচ্ছেন ফিরহাদ

গতকাল থেকে অগ্নিগর্ভ হয়ে উঠেছে রামপুরহাট। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা বলে অনুমান। এদিকে তারপরে রাতভর বোমাবাজিতে এবং একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয় তাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি উদ্বেগজনক আঁচ করে রামপুরহাট যাচ্ছেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে যাচ্ছেন আশিস বন্দ্যোপাধ্যায়। কপ্টারে তাঁরা রামপুরহাট যাবেন বলে জানা িগয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়েছে বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতারা।

সিট গঠন

সিট গঠন

রামপুরহাটের ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিআইজি-সিআইডি স্পেশাল জ্ঞানবন্ত সিংয়ের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে যাচ্ছে সিআইডির বিশেষ টিম। রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে মুখ্যসচিব উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। তারপরেই বীরভূম পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র সচিব। মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন দোষীরা কেউ রেয়াত পাবেন না। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

ক্লোজ ওসি, সাসপেন্ড এসডিপিও

ক্লোজ ওসি, সাসপেন্ড এসডিপিও

ইতিমধ্যেই এই ঘটনায় রামপুরহাটের এসডিপিওকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্লোজ করা হয়েছে রামপুরহাট থানার ওসিকে। রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে এই ঘটনায়। বিধানসভায় বিরোধীরা তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই অভিযোগ করে বিধানসভা ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এদিকে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।

মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি

মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি

রাপুরহাটের নারকীয় ঘটনার সঙ্গে ছোট আঙাড়িয়া এবং সূচপুরের ঘটনার মিল রয়েছে। সেদিন বাম আমলে এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড ঘটত। তারপরে আবার সূচপুরেও এইরকমনারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল বামেরা। সেই ঘটানার পুনরাবৃত্তি ঘটাচ্ছে তৃণমূল। তার প্রতিবাদে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+