সিভিসি কোড দেখেই টিকা নিন, ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের পরে সতর্ক ফিরহাদ ফের তুললেন বঞ্চনার অভিযোগ
কলকাতায় ভ্যাকসিনের (corona vaccine) অপ্রতুলতার কথা স্বীকার করে নিলেন কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (firhad hakim)। তবে তার জন্য গেল গেল রব তোলার মতো কিছু হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রী
কলকাতায় ভ্যাকসিনের (corona vaccine) অপ্রতুলতার কথা স্বীকার করে নিলেন কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (firhad hakim)। তবে তার জন্য গেল গেল রব তোলার মতো কিছু হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। বিষয়টি নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের জেরে কলকাতায় (kmc) নাগরিকদের টিকাকরণের ব্যাপারে আরও সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম।

কলকাতায় ভ্যাকসিনের সুবিধা পাচ্ছেন অন্যরাও
কলকাতা পুরসভা এলাকায় শুধু শহরের মানুষরাই ভ্যাকসিন নিচ্ছে না, পার্শ্ববর্তী জেলার মানুষরাও সুবিধামতো ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন। এদিন এমনটাই জানিয়েছেন, কলকাতার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এপ্রসঙ্গে তিনি বলেন, এটা কখনও বলা যায় না কলকাতার মানুষরা ছাড়া অন্য কেউ ভ্যাকসিন পাবেন না। তিনি আরও বলেছেন, সুপার স্প্রেডার হিসেবে পরিচিত (হাটে বাজারে বসেন যাঁরা) অনেকেই কলকাতায় এসে ভ্যাকসিন নিয়েছেন।

ভুয়ো ভ্যাকসিনেশন রুখতে সতর্কতা
ফিরহাদ হাকিম এদিন ভুয়ো টিকাকরণ রুখতে একাধিক সতর্কতামূলক ব্যবস্থার কথা জানিয়েছে। তিনি বলেছেন, ভ্যাকসিনেশনের জন্য যে অ্যাপ ব্যবহার করা হচ্ছে, সেৎানে টিকা নিতে গেলে নাগরিকদের নিজেদের ওয়ার্ড এবং ফোন নম্বর দিতে হবে। এই প্রক্রিয়ায় পরবর্তী সময়ে তাঁদের সহজেই চিহ্নিত করা যাবে বলে জানিয়েছেন তিনি।

সিভিসি কোড দেখে ভ্যাকসিন নিন
ফিরহাদ হাকিম বলেছেন, সিভিসি কোড দেখে ভ্যাকসিন নিনি। প্রতিটি টিকাকরণ কেন্দ্রের জন্য আলাদা সিভিসি ( কমন ভ্যাকসিনেশন সেন্টার কোড) কোড রয়েছে। যদি কোনও সেন্টারে সেই কোড নম্বর না থাকে, তাহলে কেউ যেন ভ্যাকসিন না নেন, বলেছেন কলকাতার মুখ্য পুর প্রশাসক। প্রসঙ্গত যেসব টিকাকরণের ক্যাম্পগুলি কেন্দ্রীয় সরকারের কোউইন পোর্টালে নথিভুক্ত, তাদের নির্দিষ্ট নম্বর রয়েছে। সেটাই সিভিসি নম্বর। এক্ষেত্রে কোউইন পোর্টালে স্লট বুক করলে কিংবা পুরসভার স্লট বুকিং নম্বরে এসএমএস করলে সিভিসি নম্বর দেওয়া হবে।

টিকা বন্টনে বঞ্চনার অভিযোগ
রাজ্যে টিকার অভাবের কথা মেনে নিয়ে এদিন ফিরহাদ হাকিম কেন্দ্রের টিকাবন্টন নীতি নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ কেন্দ্রের থেকে যে পরিমাণ টিকা চাওয়া হচ্ছে তা পাওয়া যাচ্ছে না। কিন্তু অন্য রাজ্যে তা পৌঁছে যাচ্ছে বলে দাবি করেছেন তিনি। ভ্যাকসিন যে ভাবে আসবে, সেই মতো টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications