কেকে-র গান শুনতে জনস্রোত ঢুকে পড়েছিল নজরুল মঞ্চে, অব্যবস্থার দায় এড়ালেন মেয়র ফিরহাদ হাকিম
কেকে-র গান শুনতে জনস্রোত ঢুকে পড়েছিল নজরুল মঞ্চে, অব্যবস্থার দায় এড়ালেন মেয়র ফিরহাদ হাকিম
গায়ক েককে মারা যাওয়ার ঘটনা নিেয় শোরগোল পড়ে গিয়েছে। নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শেষে শহরের মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন ক্ষমতার অতিরিক্ত শ্রোতা ঢুকে পড়েছিল নজরুল মঞ্চে। সেকারণেই এসি কাজ করছিল না। এক প্রকায় আয়োজকদের উপরেই দায় ঠেলেছেন মেয়র। নজরুল মঞ্চের এসিতে কোনো সমস্যা নেই বলেই দাবি করেছেন তিনি। আড়াই হাজার দর্শক আঁটে নজরুল মঞ্চে সেজায়গায় ৬-৭হাজার দর্শক হয়েছিল।

অতিরিক্ত ভিড়েই কাজ করেনি এসি
নজরুল মঞ্চে েক কে-অনুষ্ঠান ঘিরে একাধিক প্রশ্ন। নজরুল মঞ্চের এসি কাজ করছিল না বলে অভিযোগ। সেই অভিযোগ উড়িয়ে দিয়েেছন মেয়র ফিরহাদ হাকিম। তিনি পাল্টা দাবি করেছেন আড়াই হাজারের জায়গায় ৬ থেকে ৭ হাজার দর্শক ঢুকে পড়েছিল নজরুল মঞ্চে। সেকারণেই কাজ করছিল না এসি। নজরুল মঞ্চের এসি খারাপের তত্ত্ব সপাটে খারিজ করে দিয়েছেন মেয়র। উল্টে তিনি আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। অতিরিক্ত দর্শক কেন প্রবেশ করতে দেয়া হল সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

প্রচণ্ড গরমে অসুস্থ হয়েই কি মৃত্যু
নজরুল মঞ্চে গতকাল অনুষ্ঠান করেন কে কে। অনুষ্ঠানের প্রথম থেকেই দরদর করে ঘামছিলেন তিনি। বারবার ঘাম মুছছিলেন। স্পট লাইট বন্ধ করে দিতে বলেছিলেন িতনি। মাঝে বিরতি নিয়ে গ্রিনরুমে বসে বিশ্রাম নিয়েছিলেন। অনুষ্ঠানের শেষ করে ম্যানেজারকে নিজের শরীর খারাপের কথা জানিয়েছিলেন তিনি। সেই থেকেই মনে করা হচ্ছে নজরুল মঞ্চের অনুষ্ঠানে প্রচণ্ড গরমেই কি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।

তদন্তে নিউমার্কেট থানার পুলিশ
হোটেলের রুমে পড়ে গিয়েছিলেন কেকে। এমনই জানিয়েছেন ম্যানেজার। অনুষ্ঠান সেরে গাড়িতে উঠে বলেছিলেন প্রচণ্ড শীত করছে। হাত-পায়ে টান অনুভব করছিলেন তিনি। গ্র্যান্ড হোটেলে ছিলেন তিনি। সেখানে চারতলায় নিজের ঘরে গিয়ে চেয়ারে বসার সময় পড়ে গিয়েছিলেন। মাথায় আঘাত লেগেছিল তাঁর। তারপরে তাঁকে মধ্য কলকাতার কোনো হাসপাতালে নিয়ে না গিয়ে দক্ষিণ কলকাতার সিএমআরআই হাসপাতালে কেন নিয়ে গিয়েছিল তা নিয়েপ্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই নিউ মার্কেট থানায় দায়ের করা হয়েছে অস্বাভাবিক মৃত্যুর মামলা।

ফরেন্সিক দল হোটেল
ইতিমধ্যেই ফরেন্সিক দল হোটেলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। কেকের ঘরে তাঁর ব্যবহার করা রুমাল, খাবারের অংশ সংগ্রহ করে এনেছে। হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। হোটেলের কর্মীদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা। এসএসকেএম হাসপাতালে ভিডিওগ্রাফির মাধ্যমে ময়না তদন্ত হয়েছে। সেখান থেকে েদহ িনয়ে যাওয়া হয়েছে রবীন্দ্রসদনে। গানস্যালুটে শেষ বিদায় জানাবে রাজ্য সরকার। তারপরে পরিবারের হাতে তুলে দেয়া হবে দেহ। আগামিকালে মুম্বইয়ে অন্ত্যেষ্টি।












Click it and Unblock the Notifications