৪ ঘণ্টা পার এখনও চলছে তল্লাশি, শহরে সিবিআই হানাকে গুরুত্ব দিতে নারাজ ফিরহাদ
শহর এবং জেলায় লাগাতার তল্লাশি চালাচ্ছে সিবিআই। শহরে আজ সকাল থেকেই সিবিআই তল্লাশি ঘিরে উত্তেজনা। বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী এবং তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে চলেছে সিবিআই হানা। জেলাতেও চলছে একাধিক জায়গায়।
এই নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, বিজেপি এভাবে আমাদের সঙ্গে লড়তে পারবে না। এজেন্সি পুলিশ এগুলো দিয়ে লড়াই করা যায় না। লড়াই হয় মানুষের সংগঠন এবং মানুষের সাথে যোগাযোগ দিয়ে। ওদের শুধু মেরে দেবো ভেঙে দেবো জেলে ঢুকিয়ে দেবো। এসব দিয়ে সংগঠন হয় না পায়ের তলায় মাটি পাওয়া যায় না। যত আমরা আক্রান্ত হবো তত মানুষের হৃদয়ে আমরা জায়গা পাবো।

গতকাল ধর্মতলায় অমিত শাহের সভার পরেই বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল শহর। কলকাতা এবং জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে সিবিআই রেড। কলকাতা শহরের দুই হেভিওয়েট কাউন্সিলরের বাড়িতে সাত সকালে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। বিধায়ক অতিদি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর জ্যাংড়ার বাড়িতে তল্লাশি চালাতে শুরু করেন তদন্তকারীরা।
সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা এবং কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতিতে বাপ্পাদিত্য যোগ রয়েছে বলে মনে করছে তদন্তকারীরা। অন্যদিকে দুই জেলাতেও চলছে তল্লাশি। মুর্শিদাবাদের ডোমকলে বিধায়ক জমিরুল ইসলামের বাড়িতে তল্লাশি চলছে।
সেই সঙ্গে মুর্শিদাবাদের বড়ঞায় কুন্তল ঘোষ ঘনিষ্ঠ তৃণমূল নেতা ঝন্টু ঘোষের বাড়িতেও চলছে তল্লাশি। আবারক কোচবিহারেও চলছে একাধিক জায়গায় তল্লাশি। মানিক ঘনিষ্ঠ নেতাদের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান।












Click it and Unblock the Notifications