দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন! শুভেন্দু অধিকারী কি আদর্শহীন, কী বললেন ফিরহাদ হাকিম
দিদির এত হাত যশ যে রাজ্যের উন্নয়নের টাকা কাটমানিতেই চলে যাচ্ছে। কেতুগ্রামের সভা থেকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। অন্যদিকে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) বলেন, দলটা কোম্প
দিদির এত হাত যশ যে রাজ্যের উন্নয়নের টাকা কাটমানিতেই চলে যাচ্ছে। কেতুগ্রামের সভা থেকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (dilip ghosh)। অন্যদিকে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) বলেন, দলটা কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে। পাল্টা দিলীপ ঘোষকে নিশানা করেছেন ফিরহাদ হাকিম (firhad hakim)। তিনি দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন।

মমতা ও তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের
এদিন কেতুগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, দিদির এত হাত যশ যে রাজ্যের উন্নয়নের টাকা কাটমানিতে চলে যাচ্ছে। পাশাপাশি ভাঙন ঠেকাতে তৃণমূলের সক্রিয়তা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সকালে একজন একদিকে যাচ্ছে তো বিকেলে আরেকজন, আর দিদি সবাইকে টেনে নিয়ে আসছেন। দিলীপ ঘোষ এদিন প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, তৃণমূলের কাছ থেকে ৫০০ কোটি টাকা নিয়েছে বিজেরি বিরুদ্ধে কুৎসা করার জন্য। এদিনের সভা থেকে দিলীপ ঘোষ পুলিশকেও হুঁশিয়ারি দেন। তিনি বলেন, পুলিশ ভাবছে দিদিমনি বাঁচাবে। তিনি কটাক্ষ করে বলেন, দিদিমণিকেই স্বয়ং ভগবানও বাঁচাতে পারবেন না।

কোম্পানিতে পরিণত হয়েছে দল, বলেছেন শুভেন্দু
বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সভায় শুভেন্দু অধিকারী বলেন, দলটা কোম্পানিতে পরিণত হয়েছে। দু-একজন মিলে দল চালাচ্ছে। তিনি বলেন, যাঁদের আত্মসম্মান বোধ রয়েছে, তারা কখনও তৃণমূল কংগ্রেস করতে পারে না। তিনি এদিন বলেন, বিজেপিতে যোগ দেওয়ার আগে তিনি অমিত শাহ, দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়ের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি একটাই কথা বলেছেন, তোলাবাজ ভাইপোর হাত থেকে বাংলাকে বাঁচান। তিনি বলেন, পার্টিকে বলব এমএলএ-র টিকিট দেওয়ার দরকার নেই, যেখানেই বলবে সেখানে যাব। ২৪ ঘন্টার মধ্যে ১৬ ঘন্টা তিনি বিজেপির জন্য খাটবেন বলে জানিয়েছেন।

বিজেপির সমাবেশকে কটাক্ষ ফিরহাদের
এদিকে এদিনের বিজেপির কেতুগ্রামে বিজেপির সমাবেশকে কটাক্ষ করেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা নেই। তাই তৃণমূল থেকে ভাড়া করা লোককে নিয়ে গিয়ে গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টায় বিজেপি। তাঁর মতে বিজেপি কোনও আদর্শবাদী দল নয়। তাই আদর্শহীন লোকদের নিয়ে সেখানে ভিড় বাড়াতে চাইছে বিজেপি। এইভাবেই গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছেন দিলীপ ঘোষ।

পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ
যদিও ফিরহাদ হাকিমকে পাল্টা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, তিনি (দিলীপ) যোগ্য কিনা তা জনগণ বিচার করবে। কিন্তু ফিরহাদ হাকিম যে অযোগ্য তা আম্ফানের সময় প্রমাণ হয়ে গিয়েছে। সাতদিন ধরে কলকাতায় জল, আলো না থাকার কথা উল্লেখ করেছেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications