রাজ্যপালের ঘাড়ে মাথা নেই! বসুন বিজেপির কার্যালয়ে, বললেন ফিরহাদ
রাজ্যপালের ঘাড়ে মাথা নেই! বসুন বিজেপির কার্যালয়ে, বললেন ফিরহাদ
রাজ্যে রাজ্যপাল হয়ে আসার পর থেকে জগদীপ ধনকরকে নিয়ে রাজ্যের অস্বস্তি দিনের পর দিন বেড়েছে রাজ্য সরকারের। অন্যদিকে অনেক বিশেষজ্ঞই বলছেন, অনেকদিন আগেই নিজের এক্তিয়ার ছাড়িয়ে চলে গিয়েছেন রাজ্যপাল। প্রায় প্রতিদিনই মুখ্যমন্ত্রী কিংবা রাজ্যের মন্ত্রীর সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়ে পড়ছেন রাজ্যপাল। এবার রাজ্যপালকে আক্রমণে সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের বলে পরিচির ফিরহাদ হাকিম।

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্য পত্র যুদ্ধ
শনিবার মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বড় জবাব দিয়েছে। রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার রাজ্যপালও টুইটে এর জবাব দিয়েছেন। সাম্প্রতিক সময়ে রাজ্যপালের অভিযোগে উঠে এসেছে রেশন পরিস্থিতি, কিংবা করোনা নিয়ে তথ্য লুকনোর অভিযোগ।

ফিরহাদ হাকিমের আক্রমণ
এবার রাজ্যপালকে আক্রমণে সামিল কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন রাজ্যপালের ঘাড়ে মাথা নেই। কেন্দ্রের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধেও তিনি কোনও প্রতিবাদ করতে পারেন না বলেও মন্তব্য করেছেন। এব্যাপারে রাজ্যে ভুল কিট পাঠানো নিয়ে অভিযোগ তোলে ফিরহাদ। রাজ্যপালের বিরুদ্ধে নোংরা রাজনীতির অভিযোগ তুলেছেন ফিরহাদ।

বিজেপির কার্যালয়ে বসুন, বললেন ফিরহাদ
ফিরহাদ বলেছেন, রাজ্যপাল যে ধরনের কথা বলছেন তাতে তিনি রাজভবন ছেড়ে বিজেপির কার্যালয়ে বসার মতোই। কেননা রাজভবনে বসে যে মন্তব্য তিনি করছেন, তাতে ওই মন্তব্য করা যায় না। যে কথা দিলীপ ঘোষ বলেছেন, সেই কথা রাজ্যপালও বলছেন বলে মন্তব্য করেছেন তিনি।

রাজ্য তথ্য গোপন করছে না, দাবি ফিরহাদের
ফিরহাদ হাকিম দাবি করেছেন, রাজ্য সরকার কোনও তথ্য গোপন করছে না। কেননা এই পরিস্থিতির পিছনে রাজ্য সরকারের কোনও হাত নেই। তাই তথ্য গোপনের কোনও প্রশ্নই ওছে না। তিনি আরও দাবি করেছেন, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলেছে।












Click it and Unblock the Notifications