৬০ পুরসভাতে নিয়োগ দুর্নীতি! খতিয়ে দেখার নির্দেশ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের

SSC Scam: Scam In Education: এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের খোঁজ! নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বড়সড় কেলেঙ্কারির পর্দারফাস করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনেই নয়, বাংলার অন্তত ৬০ টি পুরসভাতে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

শুধু তাই নয়, এমন পাঁচ হাজার চাকরি বিক্রির অভিযোগের তথ্য হাতে এসেছে বলেও দাবি তদন্তকারীদের। এই অবস্থায় ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসকদল তৃণমূলের।

পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যদিও এই অবস্থায় বড় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিভিন্ন দফতরকে পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিলেন তিনি। আদালতে ইডির এহেন দাবির পরেই বিষয়টি দেখার কথা বলেন ফিরহাদ হাকিম। তবে আজ বুধবার এই বিষয়ে কার্যত পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ মেয়রের। তাঁর মতে, আদালত এখনও এই সংক্রান্ত কোনও নির্দেশ দেয়নি। কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রীর মতে, পুরসভাতে চাকরি হয় মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে। এমনকি ডিএমের তত্ত্বাবধানে গ্রুপ ডি পদে নিয়োগের কথা বলা হয়েছে। এরপরেই কোথায় সমস্য সেটাই খতিয়ে দেখতেই কড়া পুরসভা।

নিয়োগের দায়িত্ব ছিল অয়নের সংস্থা

নিয়োগের দায়িত্ব ছিল অয়নের সংস্থা

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে গত কয়েকদিন আগেই সল্টলেক থেকে অয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তাঁকে জেরা করেই চাঞ্চল্যকর তথ্য পান। এমনকি তাঁর বাড়ি থেকে একাধিক ওএমআর শিট উদ্ধার করেন তদন্তকারীরা। এমনকি সেখানে পুরসভাতে পরীক্ষার ওএমআর শিটও উদ্ধার করে। তদন্তকারীরা জানতে পারেন ৬০ টিরও বেশি পুরসভার নিয়োগে দুর্নীতি হয়েছে। এই সমস্ত পুরসভাতে নাকি নিয়োগের দায়িত্ব ছিল অয়নের সংস্থা এবিএস ইনফোজোন।

পাঁচ হাজার চাকরি বিক্রি

পাঁচ হাজার চাকরি বিক্রি

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত কয়েকদিন আগেই আদালতে দন্তকারী সংস্থা কামারহাটি পুরসভা, হালিশর পুরসভা, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভার মতো একাধিক পুরসভার কথা তুলে ধরেছে। শুধু তাই নয়, অন্তত ৫ হাজার নিয়োগ হয়েছে বলেও দাবি করা হয় ইডির তরফে। এমনকি মজদূর, টাইপিস্ট থেকে শুরু করে সাফাই কর্মী পদের জন্যেও মোটা টাকা নেওয়া হয়েছে বলে এদিন আদালতে ইডির তরফে একের পর এক বিস্ফোরক দাবি করা হয়েছে। পরীক্ষার ক্ষেত্রেও প্রভাবশালীদের দিয়ে প্রভাব খাটানো হত বলে অভিযোগ। শুধু তাই নয়, কোন পদের জন্যে কত টাকা সেটিরওঁ একটি তালিকা তৈরি করা হয় বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+