আগে বাস নামান রাস্তায়, তারপর ভাড়াবৃদ্ধি! বাস মালিকদের কড়া বার্তা ফিরহাদের
আগে বাস নামান রাস্তায়, তারপর ভাড়াবৃদ্ধি! বাস মালিকদের কড়া বার্তা ফিরহাদের
আগে বাস নামাতে হবে, তারপর ভাড়াবৃদ্ধি নিয়ে আলোচনা। বাস মালিকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার প্রায় দেড়ঘণ্টার বৈঠকে বাস মালিকদের উদ্দেশ্যে তিনি জানান, আগে রাস্তায় বাস নামান, তারপর আপনাদের দাবি নিয়ে আলোচনা হবে। জনস্বার্থের কথা সবার আগে, সাফ জানিয়ে দেন তিনি।

বাস মালিকদের উদ্দেশে যা বললেন ফিরহাদ
ফিরহাদ হাকিম বলেন, সবাইকে বলা হয়েছে যে আগে পথে বাস নামাতে হবে। অবশ্যই সরকার বাস মালিকদের দাবি নিয়ে ভাববে, আলোচনা করবে। আলোচনা করেই সরকার সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিন বাস মালিক সংগঠনের সঙ্গে ফিরহাদের বৈঠক হয়। বৈঠকে ছিলেন বেঙ্গল বাস সিন্ডিকেটের সভপাতি স্বর্ণকমল সাহা। এখন দেখার বাস মালিকরা পরিবহণমন্ত্রীর নির্দেশ মেনে বাস রাস্তায় নামান কি না।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও হাতে গোনা বাস নেমেছিল
১ জুলাই বৃহস্পতিবার থেকে রাজ্যে বাস পরিষেবা চালুর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চালানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও হাতে গোনা বাস নেমেছিল। যে সমস্ত বাস নেমেছে, তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে। অনেকে একদিন বাস নামিয়েই তুলে নিচ্ছে।

বাস মালিকদের নমনীয় করতে বৈঠকে ফিরহাদ
বাস মালিকরা জানিয়েছিলেন, ভাড়া না বাড়ালে বাস নামানো সম্ভব হচ্ছে না। লোকাল ট্রেন বন্ধ। বাসযাত্রী কম। এই পরিস্থিতিতে রাস্তায় বাস নামানো মুশকিল হয়ে যাচ্ছে। বাস মালিকদের অনমনীয় মনোভাবের পরই পরিবহণমন্ত্রী বলেছিলেন তিনি বৈঠক করবেন। সেইমতো বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসে কড়া বার্তা দিলেন ফিরহাদ।

বাসের স্বাস্থ্যপরীক্ষা করে তবেই নামানোর পরামর্শ
এদিনের বৈঠকে পথ নিরাপত্তায় আরও কয়েকটি গুরুত্বপূরণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিচত করে সিসিটিভির নদরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। এতদিন টার্মিনাসে বাস পড়ে আছে। কোনও রক্ষণাবেক্ষণ সেভাবে হয়নি। ফলে দুর্ঘটনায় পড়তে হচ্ছে। তাই বাসের স্বাস্থ্যপরীক্ষা করে তবেই বাস নামানোর পরামর্শ দিয়েছেন পরিবহণমন্ত্রী।












Click it and Unblock the Notifications