তৃণমূল কংগ্রেস কাজের লোক চায়! কলকাতা পুরভোটে প্রার্থী তালিকায় এবার নজর রূপোলি পর্দায়

কলকাতা পুরভোট যতই এগিয়ে আসছে, ততই নানা পরিকল্পনা সামনে আসছে। তৃণমূল কংগ্রেসে এবার নতুন দাবি উঠে পড়ল। স্পষ্ট বার্তা দিলেন ফিরহাদ হাকিম।

কলকাতা পুরভোট যতই এগিয়ে আসছে, ততই নানা পরিকল্পনা সামনে আসছে। তৃণমূল কংগ্রেসে এবার নতুন দাবি উঠে পড়ল। স্পষ্ট বার্তা দিলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সাফ কথা, যাঁরা কাজের লোক, তাঁরা আসুন তৃণমূলের। কাজ করার ইচ্ছা থাকলে তবেই আসুন। মানুষের কাজ করে সাধারণের আশীর্বাদ নিন।

আসন্ন পুরভোটে তৃণমূলের পাখির চোখ

আসন্ন পুরভোটে তৃণমূলের পাখির চোখ

এমনই বার্তা দিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি তাঁর আহ্বান জানালেন সিনেমা জগতের মানুষের কাছে। তিনি বুঝিয়ে দিলেন আসন্ন পুরভোটে তৃণমূলের পাখির চোখ টলিউড। টলিউডের তারকা দিয়েই বাজিমাত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। সিনেমা জগতের শিল্পী-কুশলীদের আরও বেশি করে রাজনীতিতে চাইছেন ফিরহাদ হাকিম।

বিজেপিতে যখন ধন্দ

বিজেপিতে যখন ধন্দ

বিজেপিতে ধন্দ তৈরি হয়েছে, কাদের প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেওয়া হবে- তা নিয়ে। একটা পক্ষ চাইছে সম্প্রতি বিজেপি শিবিরে যোগ দেওয়া তারকা প্রার্থীদের সামনে নিয়ে আসতে, অন্য পক্ষের দাবি, তারকা প্রার্থী নয়, বিজেপির প্রথম সারির নেতাদেরই সামনে আনতে হবে। সেটাই হবে মোক্ষণ দাওয়াই।

সিনেমা জগতের তারকাদের প্রতি

সিনেমা জগতের তারকাদের প্রতি

মুকুল রায় তৃণমূলে থাকাকালীন এই কৌশলেই বাজিমাত করেছিলেন। পুরভোটে প্রার্থী করা হয়েছিল তৃণমূলের প্রথম সারির নেতাদের। এবার কিন্তু তৃণমূলে অন্যরকম আবহাওয়া। মেয়র ফিরহাদ হাকিম কিংবা টালিগঞ্জের বিধায়ক-মন্ত্রী অরূপ বিশ্বাসরা মনে করছেন, সিনেমা জগতের তারকাদের এনে বিজেপিকে মাত দিতে।

বার্তা দিয়েছেন ফিরহাদ

বার্তা দিয়েছেন ফিরহাদ

সম্প্রতি এক জনসভায় এমনই বার্তা দিয়েছেন ফিরহাদ। সেখানে আবার উপস্থিত ছিলেন প্রাক্তন মিস ক্যালকাটা অনন্যা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। কিন্তু প্রায় জন্মলগ্ন থেকেই তৃণমূলে। বর্তমানে ১০৯ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের কাউন্সিলর। রূপোলি জগৎ থেকে রাজনীতিতে পা রেখে তিনি মানুষের সেবায় নিয়োজিত করেছেন নিজেকে।

যেন মানুষ আপনাকে আশীর্বাদ করে

যেন মানুষ আপনাকে আশীর্বাদ করে

অনন্যাকে তুলে ধরেই ফিরহাদ হাকিম টলিউড তারকাদের প্রতি বার্তা দেন। তাঁকে দেখেই এগিয়ে আসতে বলেন ফিরহাদ। তাঁর কথায়, এমন কিছু করতে হবে, যেন মানুষ আপনাকে আশীর্বাদ করে। পর্দায় সিনেমা দেখে লোকে হাততালি দিলে ভালোই লাগে। আরও ভালো লাগবে যদি আপনার কাজ দেখে মানুষ হাততালি দেয়।

কাজ করার ইচ্ছা থাকলে আসুন

কাজ করার ইচ্ছা থাকলে আসুন

তাই যাঁরা যে জগতের লোকই হন, যদি মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকে, আপনারা আসুন। মানুষের আশীর্বাদের থেকে বড় জিনিস হয় না। আর তা পেতে গেলে তৃণমূলই হবে বিভিন্ন জগতের মানুষের প্রধান জায়গা। আমরা মানুষের পাশে থাকার, মানুষের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই কাজ করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+