এনআরসিতে বাদ পড়াদের কি রোহিঙ্গাদের মতো কেটে ফেলে দেওয়া হবে, প্রশ্ন ফিরহাদের
এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে অসমে। যাঁদের নাম নেই, তাঁরা কোথায় যাবেন? প্রধানমন্ত্রী কি কিছু ভেবেছেন? তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্বেগে আছেন বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফি
অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে অসমে। যাঁদের নাম নেই, তাঁরা কোথায় যাবেন? প্রধানমন্ত্রী কি কিছু ভেবেছেন? তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্বেগে আছেন বলে জানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, যাঁরা ঠাঁই পেলেন না, তাঁদের কি রোহিঙ্গাদের মতো কেটে ফেলে দেওয়া হবে?

অসমে এনআরসির চূড়ান্ত তালিকায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। ৪০ লক্ষ থেকে নেমে ১৯ লক্ষে এসেছে এই অবৈধ নাগরিকের সংখ্যা। এই ১৯ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী? মানুষ তো মানুষ! তাঁদের তো আর আকাশে উড়িয়ে দেওয়া যাবে না। এখন প্রশ্ন শেখ হাসিনা কি তাঁদের নেবেন। এ ব্যাপারে কি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর?
এই প্রশ্নের উত্তর দিতে হবে ভারত সরকারকে। আমরা সহ্যের চরম সীমায় পৌঁছে গিয়েছি, এর বিরুদ্ধে আন্দোলন তাই আরও বৃহত্তর করব আমরা। প্রধানমন্ত্রী মোদীকে অবিলম্বে জানাতে হবে, যাঁদের নাম বাদ পড়ল তালিকা থেকে, তাঁদের কী হবে। তাঁরা কোথায় যাবে, তাঁদের ভবিষ্যৎ কী? এনআরসি করে অনিশ্চয়তার এই দোলাচল রাখা চলবে না।












Click it and Unblock the Notifications