কুৎসা বিজেপির ধর্ম! 'মিনি পাকিস্তান' নিয়ে ব্যাখ্যা দিলেন ফিরহাদ হাকিম
বিজেপির বিরুদ্ধে কুৎসার রাজনীতির অভিযোগ আনলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এক টেলিভিশন সাক্ষাৎকারে তাঁর অভিযোগ, 'মিনি পাকিস্তান' শব্দ তাঁর মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। তা করেও বিজেপি ভোটে কোনও
বিজেপির বিরুদ্ধে কুৎসার রাজনীতির অভিযোগ আনলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এক টেলিভিশন সাক্ষাৎকারে তাঁর অভিযোগ, 'মিনি পাকিস্তান' শব্দ তাঁর মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। তা করেও বিজেপি ভোটে কোনও ফায়দা করতে পারেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

মোদী যান নওয়াজের সঙ্গে দেখা করতে
ফিরহাদ বলেছেন, প্রধানমন্ত্রী মোদী গিয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে। মোদী টাইটেলে অসুবিধা নেই। যদি ফিরহাদ হাকিম মুসলিম মহল্লায় বক্তৃতা করেন, তাহলে মিনি পাকিস্তান মুখে বসিয়ে দেওয়া হয়। এটা অন্যায় নয়, পাপ বলেছেন ফিরহাদ হাকিম।

মোদী, দিলীপের থেকে অনেক বেশি ভারত প্রেমী
ফিরহাদ হাকিম দাবি করেন, তিনি নরেন্দ্র মোদী, দিলীপ ঘোষের থেকে অনেক বেশি ভারত দেশপ্রেমী। এই দেশেই জন্মেছেন। এই দেশেই করব হবে তাঁর।

ডন পত্রিকায় প্রকাশিত হয়েছিল খবর
পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিক ভারতের এক বড় সংবাদমাধ্যমের সাংবাদিকের সঙ্গে গার্ডেনরিচে গিয়ে বলেছিলেন নিজের দেশে এসেছি বলে মনে হচ্ছে। ফিরহাদ বলেছিলেন ফিল অ্যাট হোম। আর কোনও কথাই হয়নি।

গল্পের গরু গাছে ওঠে
পরে ওই সাংবাদিক লিখেছিলেন মিনি পাকিস্তান দেখে এলাম। এরপর বিজেপি সেই কথা তাঁর মুখে বসিয়ে লিফলেট বিলি করে বলে অভিযোগ করেছেন ফিরহাদ। তবুও তাঁকে হারানো যায়নি বলে উল্লেখ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications