অর্জুনকে গ্রেফতারের দাবি ফিরহাদের! ভাটপাড়া পরিদর্শনের পর হানলেন মোক্ষম বাণ

বিজেপির নবনির্বাচিত সাংসদ অর্জুন সিংকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৮ সদস্যের পরিষদীয় দল এলাকা পরিদর্শন করে।

বিজেপির নবনির্বাচিত সাংসদ অর্জুন সিংকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। শুক্রবার সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৮ সদস্যের পরিষদীয় দল এলাকা পরিদর্শন করে। তারপর ফিরহাদ জানান, ভাটপাড়ায় হিংসা ছড়ানোর জন্য দায়ী অর্জুন সিং। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

অর্জুনকে গ্রেফতারের দাবি ফিরহাদের! ভাটপাড়া পরিদর্শনের পর হানলেন মোক্ষম বাণ

ফিরহাদের দাবি, তৃণমূল ভাটপাড়ায় এসেছে শান্তি ফেরাতে। অর্জুন সিং যতই দাবি করুন, তিনি কখনও শান্তি ফেরাতে পারেন না। কারণ অশান্তির হোতাই হল অর্জুন সিং। এই অর্জুন সিংকে না গ্রেফতার করলে এলাকায় চিরস্থায়ী শান্তি সম্ভব নয়। এদজিন অর্জুন সিংকে একজন ক্রিমিনাল বলে কটাক্ষ করেন ফিরহাদ।

এ প্রসঙ্গে অর্জুন সিং বলেন, এলাকায় ফের অশান্তি পাকানোর উদ্দেশ্যেই তৃণমূল কংগ্রেসের এই পরিদর্শন। উসকানি দিয়ে এলাকা উত্তপ্ত করা ছাড়া ওদের কোনও কাজ নেই। কারণ ওরা বুঝতে পারছেন, ভাটপাড়ার মানুষ ওঁদের সঙ্গে নেই। আর তিনি ফিরহাদের চ্যালেঞ্জ নিয়ে তিনি জানান, সাহস থাকলে অর্জুন সিংকে গ্রেফতার করে দেখাক মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ।

বিজেপির পরিষদীয় দল আগেই এলাকা পরিদর্শন করে গিয়েছে। তারপরই এলাকা শান্ত হতে শুরু করে। এখন ভাটপাড়া-কাঁকিনাড়া আপাত শান্ত। তিনি নিজে পুলিশ প্রশাসন ও ব্যবসায়ী মহলের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। এখন সবকিছু মিটে যেতে পরিষদীয় দল পাঠাচ্ছে তৃণমূল।

লোকসভার ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই ভাটপাড়া অশান্ত হয়ে উঠেছিল। প্রাণ গিয়েছিল সংঘর্ষে। ভাঙচুর হয়েছিল ঘরবাড়ি। এই পরিস্থিতি সুব্রত মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ৮ সদস্যের পরিষদীয় দল ঘটনাস্থলে গিয়ে কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। পরিদর্শনের পর মন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন নিহত ও আহতদের পরিবারের উদ্দেশ্যে ক্ষতিপূরণ ঘোষণা করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+