‘বাংলার গর্ব মমতা’কে কটাক্ষ, দিলীপকে পাগল-ছাগল বলে পাল্টা ফিরহাদ হাকিমের
পুর-নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন কর্মসূচির সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুর-নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন কর্মসূচির সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নতুন কর্মসূচি 'বাংলার গর্ব মমতা'কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেছিলেন বাংলার সব মনীষীদের ভুলিয়ে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা শুনে ফিরহাদ হাকিম দিলীপ ঘোষকে ছাগল-পাগল বলে নিশানা করলেন।

ফিরহাদ হাকিম দিলীপ ঘোষের কথা শুনে বলেন, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। তাই দিলীপ ঘোষের কথায় প্রতিক্রিয়া দিয়ে কোনও লাভ নেই। তিনি পাগলের মতোই বলে থাকেন। ফিরহাদের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কৃষ্টি-সংস্কৃতিকে উচ্চাসনে তুলে ধরেছেন। তিনিই মনীষীদের সম্মান দিতে শিখিয়েছেন।
বিজেপি এই সবের অর্থ বুঝবে না। কারণ বিজেপি কোনওদিন মনীষীদের সম্মান করতেই শেখেনি। বিজেপি শুধু জানে হিংসা, কুৎসা করতে। মমতা বন্দ্যোপাধ্যায় মনীষীদের সম্মান দিয়েছেন বলেই আজ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার গর্ব মনে করছে। আর বিজেপি তা না বুঝে শুধু কুৎসা ছড়িয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications