পুরমন্ত্রী হয়ে জানি না কবে পুরভোট, দিলীপ ঘোষ জানছেন কী করে, প্রশ্ন ফিরহাদের

বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি পুরভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে দিলীপ ঘোষ বিজেপির অবস্থান স্পষ্ট করেন।

বিজেপি রাজ্য সভাপতিকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি পুরভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে দিলীপ ঘোষ বিজেপির অবস্থান স্পষ্ট করেন। বলেন, তৃণমূ চাইছে ফাঁকতালে ভোট করিয়ে নিতে। জবাবে ফিরহাদ হাকিম বলেন, আমি পুরমন্ত্রী হয়ে জানি না কবে পুরভোট হবে, দিলীপ ঘোষ জানছেন কী করে?

পুরমন্ত্রী হয়ে জানি না কবে পুরভোট, দিলীপ ঘোষ জানছেন কী করে, প্রশ্ন ফিরহাদের

ফিরহাদ প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন স্থির করবে কবে পঞ্চায়েত ভোট। নির্বাচন কমিশন এখন এ ব্যাপারে কোনও কিছুই জানায়নি, অথচ দিলীপ ঘোষ জেনে যাচ্ছেনয তাহলে কি নির্বাচন কমিশনে কোনও স্পাই রয়েছে দিলীপ ঘোষের। বিজেপি ফেল করা ছাত্রের মতো আচরণ করছে।

ফিরহাদের কথায়, ওরা কথায় কথায় কোর্ট দেখায়। ভোট পিছোতে কোর্ট, সভার অনুমতি নিয়ে কোর্ট, যা কিছু হোক না কেন কোর্টে যেতে অ্ভ্যস্ত। আমরা কোর্টে যাই না। কারণ আমরা সারাবছর মানুষের কোর্টে থাকি। আমাদের পরীক্ষায় সময় পড়ারও দরকার হয় না। আমরা সবসময়ই পড়াশোনা করি।

উল্লেখ্য, দিলীপ ঘোষ রবিবার হাওড়ার গোলমোহরে এসে চা চক্রে যোগ দিয়ে ফের দাবি করেন, রাজ্য সরকার তাড়াহুড়ো করছে। এতই যদি তাড়াহুড়ো এক বছর আগেই ভোট করতে পারত। কিন্তু তখন করেনি। আসলে ওরা চাইছে ফাঁকতালে বোট করিয়ে নিতে। আমরা বলছি অন্তত ২৫গিন প্রচারের সময় দিতে হবে। তবে যখনই ভোট হোক আমরা পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+