কাঁটার চেয়ারে বসে করোনা মোকাবিলা! দায়িত্ব গ্রহণের পরে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ
কাঁটার চেয়ারে বসে করোনা মোকাবিলা! দায়িত্ব গ্রহণের পরে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ফিরহাদ
এবার দফতর বদল হল ফিরহাদ হাকিমের (firhad halim) । মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের বৃত্তে যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ফিরহাদ হাকিমকে এবার দেওয়া হয়েছে পরিবহণ ও আবাসন দফতরের দায়িত্ব। দেশের প্রধানমন্ত্রী মোদী (লোীাল্ীো সদ্গ) করোনার (coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করে ফিরহাদ বলেছেন, এর বিরুদ্ধে লড়াই জারি থাকবে।

দায়িত্ব বাড়ল বললেন ফিরহাদ
আগে ছিল পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব। এবার তাঁকে দেওয়া হয়েছে পরিবহণ ও আবাসন দফতরের দায়িত্ব। এব্যাপারে ফিরহাদ হাকিম বলেছেন, দুই দফতরের মন্ত্রীপদ পেয়ে দায়িত্ব অনেকটাই বেড়ে গেল। তিনি বলেছেন, এই দায়িত্ব গোলাপের পাপড়িতে বসার জন্য নয়, কাঁটার চেয়ারে বসে কাজ করার দায়িত্ব।

জীবন শেষও হয়ে যেতে পারে
এদিন তিনি বলেছেন, তাঁকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা উল্লাসের নয়, লড়াইয়ের। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই হয়তো বেঁচে থাকবেন না। কিন্তু সেখান থেকে পিছিয়ে আসার জায়গা নেই। কিন্তু লড়াইটা করে যেতে হবে। মানুষের স্বার্থেই লড়াই জারি থাকবে বলে মন্তব্য করেছেন তিনি।

কেন্দ্র ও প্রধানমন্ত্রী অপদার্থতার বিরুদ্ধে লড়াই
ফিরহাদ হাকিম বলেছেন, কেন্দ্র ও প্রধানমন্ত্রীর অপদার্থতার বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশের প্রধানমন্ত্রী করোনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন ফিরহাদ। তিনি অভিযোগ করেন, সারা ভারত আজ শ্মশানে পরিণত। সেখান থেকে বাংলাকে বাঁচাতে হবে।

হিংসার জন্য বিজেপিকে নিশানা
রাজ্যে হিংসার জন্য বিজেপিকে নিশানা করেছেন ফিরহাদ হাকিম। রাজ্যপালের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রাজ্যে যে প্রতিহিংসার রাজনীতি চলছে তার জন্য রাজ্যপালকেই দায়ী করেছেন ফিরহাদ হাকিম। প্রসঙ্গ উল্লেখ্য এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের কিছু পরেই করা সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল অভিযোগ করেন রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। কিন্তু সরকার তার ব্যবস্থা করেনি। রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি তিনি ডিজিপি এবং কলকাতার নগরপালের কাছে পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট চাইলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছিলেন রাজ্যপাল।












Click it and Unblock the Notifications