পছন্দের প্রার্থী পেতে দলনেত্রীকে ব্ল্যাকমেল করেছেন অনুব্রত, প্রকাশ্য সভায় ফিরহাদের অভিযোগের ভিডিও ভাইরাল

পছন্দের প্রার্থী পেতে দলনেত্রীকে ব্ল্যাকমেল করেছেন অনুব্রত, প্রকাশ্য সভায় ফিরহাদের অভিযোগের ভিডিও ভাইরাল

প্রথম দফার ভোটের আগে সম্মুখ সমরে মমতার দুই সৈনিক। নলহাটি কেন্দ্রের প্রার্থী নিয়ে অনুব্রতর সঙ্গে বিবাদ ফিরহাদ হাকিমের। ফিরহাদ হাকিম প্রকাশ্যে অভিযোগ করেছেন অনুব্রত মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে নলহাটি কেন্দ্রের প্রার্থী বদলেছে। মইনু্দ্দিনকে প্রার্থী না করার মূলে রয়েছে অনুব্রতর ব্ল্যাক মেলিং। ফিরহাদ হাকিমের সেই অভিযোগের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই অস্বস্তি বেড়েছে শাসক দলে।

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ

নলহাটি কেন্দ্রে মইনুদ্দিনকে প্রার্থী না করে অনুব্রতর পছন্দের লোককে প্রার্থী করা হয়েছে বলে অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম। প্রকাশ্য জনসভাতেই অনুব্রতর বিরুদ্ধে তোপ দেগেছেন ফিরহাদ। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করে মইনুদ্দিনকে সেখানে প্রার্থী হতে দেননি অনুব্রত। মইনুদ্দিন নিজের ফেসবুক পেজে ফিরহাদের সেই বক্তব্যের ভিডিও শেয়ার করেছিলেন সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে যায়।

অভিযোগ অস্বীকার ফিরহাদের

অভিযোগ অস্বীকার ফিরহাদের

ভিডিওটি ভাইরাল হতেই অস্বস্তি বেড়েছে শাসক দলে। ফিরহাদ হাকিম বলেছেন তিনি কোনও ভাবেই ব্ল্যাকমেলের কথা বলেননি। প্রার্থী নিয়ে কথা বললেও ব্ল্যাকমেলের কোনও কথা তিনি বলেননি। তবে ফিরহাদের মন্তব্যে অস্বস্তি বেড়েছে শাসক দলের অন্দরে। ভোটের আগে ভিডিও ভাইরাল হওয়ায় প্রার্থী নিয়ে দলের অন্দরের অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে।

 স্বীকার করলেন অনুব্রত

স্বীকার করলেন অনুব্রত

ফিরহাদ হাকিম স্বীকার না করলেও অনুব্রত মণ্ডল কিন্তু স্বীকার করেছেন তিনিই বলেিছলেন মইনুদ্দিনকে প্রার্থী না করার জন্য। তিনি নাকি বলেছিলেন মইনুদ্দিনকে প্রার্থী করলে তাঁকে জেতাতে পারবেন না। কারণ গত পাঁচ বছরে বিধায়কের সঙ্গে এলাকাবাসীর কোনও যোগা যোগ নেই। তাই মইনু্দ্দিন এইবার প্রার্থী হলে তাঁকে জেতানো সম্ভব হবে না বলে দলনেত্রীকে জানিয়েছিলেন তিনি এমনই জানিয়েছেন অনুব্রত মণ্ডল।

প্রার্থী নিয়ে অসন্তোষ

প্রার্থী নিয়ে অসন্তোষ

প্রার্থী নিয়ে অসন্তোষ শুরু থেকেই ছিল শাসক দলে। এই নিয়ে প্রকাশ্যে বিক্ষোভও হয়েছে তৃণমূল কংগ্রেসে। কিন্তু প্রার্থী অসন্তোষ যে মাত্রায় বিজেপি শিবিরে হার সিকি ভাগও তৃণমূল কংগ্রেস শিবিরে হয়নি। যদিও টিকিট না পেয়ে মমতা ঘনিষ্ঠ অনেক নেতা নেত্রীরই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+