কোনও বনধ হবে না! বাংলা-জুড়ে পালটা তৃণমূল নেতা-কর্মীদের পথে নামার ডাক ফিরহাদের
মানুষের উপর কোনও জবরদস্তি বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, বাংলায় কোনও মিছিল হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আগামীকাল সোমবার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। সকাল ৬টা থেকে
মানুষের উপর কোনও জবরদস্তি বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, বাংলায় কোনও মিছিল হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন ফিরহাদ হাকিম। পুরভোটে সন্ত্রাসের অভিযোগে আগামীকাল সোমবার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই বনধের ডাক দেওয়া হয়েছে।

আর এই বনধের প্রতিবাদে পালটা মিছিলের ডাক। সোমবার বিকেল চারটের সময়ে তৃণমূলের তরফে সর্বত্র মিছিল করার ডাক দেওয়া হয়েছে।
ভোট পর্ব শেষ হওয়ার পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন ফিরহাদ। তিনি বলেন, আগামীকাল সোমবার কোনও বাংলায় বনধ হবে না। সমস্ত কিছু সচল থাকবে। বাস থেকে ব্যবসা সবাইকে নির্ভয়ে দোকান, ব্যবসা খোলা রাখার বার্তা দেন ফিরহাদ। কড়া হাতে প্রশাসন বনধ ব্যর্থ করতে ময়দানে নামবে বলেও স্পষ্ট এদিন জানিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী।
একই সঙ্গে তিনি জানান, এটা বাংলাকে অপমান করার জন্যে বনধ ডাকা হয়েছে। ফিরহাদের হাতে কখনও বাংলার মানুষ আর ৩৪ বছরের বনধের রাজনীতিতে ফিরতে চায় না। আর তাই তৃণমূল কংগ্রেসের তরফে পুরোদমে এই বনধের বিরোধীতা করছে বলে জানা ফিরহাদ।
শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বনধের প্রতিবাদে রাস্তায় নামবে বলেও জানিয়ে দেন তিনি। ফিরহাদ জানিয়েছেন, সোমবার চারটে থেকে রাজ্যের সর্বত্র মিছিল হবে। ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল হবে বলেও জানান তিনি। কড়া ভাবে দল বনধের বিরুদ্ধে নামবে। মানুষের পাশে থাকবে। একই সঙ্গে প্রশাসনের তরফেও কড়া হাতে বনধের মোকাবিলা করা হবে বলেও জানিয়ে দিয়েছেন ফিরহাদ। যদিও পালটা বনধ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফে।
বিজেপির অভিযোগ, এই বিষয়ে বারবার নির্বাচন কমিশনকে জানিয়েও কোনও লাভ হয়নি। এমকি পুলিশের বিরুদ্ধেও নিস্ক্রিয়তার অভিযোগ বিজেপির। এমনকি শাসকদলের বিরুদ্ধে পুলিশ কাজ করেছে বলে অভিযোগ। এই অবস্থায় রাজ্যে ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications