দিলীপকে ‘এনকাউন্টার’-চ্যালেঞ্জ ফিরহাদের! পাল্টা হুঁশিয়ারিতে কী বার্তা ‘বাংলার ছেলে’র

‘মারব এখানে লাশ পড়বে শ্মশানে’- ওসব সিনেমায় হয়, বাংলায় সংস্কৃতিতে ওসবের স্থান নেই। কৃষ্ণনগরে এক অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, এনকাউন্টার-ফাউন্টার বাংলায় হয় না।

'মারব এখানে লাশ পড়বে শ্মশানে'- ওসব সিনেমায় হয়, বাংলায় সংস্কৃতিতে ওসবের স্থান নেই। কৃষ্ণনগরে এক অনুষ্ঠানে ফিরহাদ হাকিম বলেন, এনকাউন্টার-ফাউন্টার বাংলায় হয় না। এসব যাঁরা বলছেন, তাঁদের দলটা তো আসলে এনকাউন্টারের দল, তাই মুখের ভাষা এমন। দেশের বিভিন্ন জায়গায় এনকাউন্টার করে ওরা জায়গা করছে বলে, বাংলায় পারবে না।

দিলীপকে ‘এনকাউন্টার’-চ্যালেঞ্জ ফিরহাদের! পাল্টা হুঁশিয়ারিতে কী বার্তা ‘বাংলার ছেলে’র

ফিরহাদ হাকিম এদিন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সতর্ক করে দিয়ে বলেন, বাংলায় ওসব করতে চাইলে, মাথা গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আমাদেরও আছে। দিলীপবাবুরা ভুলে যাবেন না, আমরা বাংলার ছেলে, আমরা মায়ের দুধ খেয়ে বড় হয়েছিল। আমরা কেউ হাতে চুড়ি পরে বসে নেই।

তিনি আরও বলেন, আপনারা এনকাউন্টার স্পেশালিস্ট জানি, কারণ আপনাদের নেতা অমিত শাহ তো এনকাউন্টারের জন্য কেস খেয়েছিলেন। তা বলে বাংলায় এনকাউন্টারের চেষ্টা করবেন না ভুলেও। বাংলায় এনকাউন্টারের ভয় দেখিয়ে মাথা তুলতে চাইলে সেইসব দুষ্কৃতীদের মাথা গুঁড়িয়ে দেব।

ফিরহাদ হাকিম এদিন মনে করিয়ে দেন, বাংলায় রবীন্দ্রনাথ-নজরুলের সংস্কৃতি চলে, রামকৃষ্ণ-বিবেকানন্দের সংস্কৃতিতে বিশ্বাসী। এখানে এনকাউন্টারের বিষ প্রয়োগ করবেন না, তাহলে বাংলার মানুষ আপনাদের কোনওদিন ক্ষমা করবেন না। বাংলার কৃষ্টি-সংস্কৃতি আলাদা। এখানে থাকতে হলে বাংলার সংস্কৃতির সঙ্গে মিলেমিশে থাকতে হবে। হিংসা ছড়াবেন না, উসকানি দেবেন না সন্ত্রাসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+