আম্ফানের ত্রাণ নিয়ে দিলীপের দাবি ঘিরে জল্পনা, পাল্টা আক্রমণ শানালেন ফিরহাদ হাকিম

আম্ফানের ত্রাণ নিয়ে দিলীপের দাবি ঘিরে জল্পনা, পাল্টা আক্রমণ শানালেন ফিরহাদ

ত্রাণের টাকা সরাসরি ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে জমা দিক কেন্দ্র সরকার। বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এমনই আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের এই দাবি মধ্যে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে তা আঁচ করেই সপাটে পাল্টা আক্রমণ শানিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

দিলীপকে আক্রমণ ফিরহাদের

দিলীপকে আক্রমণ ফিরহাদের

বড়রা যখন কথা বলে তখন ছোটদের কথা বলতে নেই। শৈশব থেকে একথাই আমরা শিখে এসেছিল। এই সৌজন্যটা ভুলে গিয়েছেন দিলীপ। শুক্রবার এই ভাষাতেই আক্রমণ শানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। দিলীপের ত্রাণ নিয়ে দাবির প্রেক্ষিতেই ফিরহাদের এই আক্রমণ।

দিলীপের দাবি

দিলীপের দাবি

শুক্রবার প্রধানমন্ত্রী রাজ্যে আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে বিমানবন্দরে সৌজন্য বিিনময় করেন। সেখানেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দিলীপ জানিয়েছেন রাজ্যের ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হোক। নইলে টাকা নয়ছয় হতে পারে।

পরিদর্শনে প্রধানমন্ত্রী

পরিদর্শনে প্রধানমন্ত্রী

রাজ্যের আম্ফান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বসিরহাটের বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। তারপর বসিরহাটে প্রশাসনিক বৈঠক করেন। সেখানে মুখ্যমন্ত্রীর প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী। রাজ্য সরকার আম্ফান মোকাবিলায় ভাল কাজ করেছে বলে জানিয়েছেন তিনি।

১০০০ কোট টাকা সাহায্য

১০০০ কোট টাকা সাহায্য

আম্ফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনের পর রাজ্যকে প্রাথমিকভাবে ১০০০ কোটি টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+