পরিষেবা চাই! এবার থেকে কলকাতা পুরসভা ফোন করবে আপনাকে, উদ্যোগ মেয়রের
ক্ষমতায় এসেই রাজ্যে ইমামভাতা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে রাজ্যে সংখ্যালঘু তোষণের অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।
লোকসভার পর সামনেই পুরসভা ভোট। কলকাতর ছোট লালাবাড়ির ভোটকে এবার পাখির চোখ করেছে বিজেপি। তাই আগে থেকে সতর্ক শাসক তৃণমূল। কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম তাই পুর-পরিষেবায় নবগিদন্তের সূচনা করলেন। তিনি পরিষেবা দানে এবার সমানের সারিতে থেকে লড়াই করবেন। তাই চালু করলেন 'কল অন মেয়র' পরিষেবা।

ফিরহাদ হাকিমের ‘কল অন মেয়র’
এবার থেকে কলকাতা পুরসভা পরিষেবামূলক সিদ্ধান্তে মানবিক হচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম ঘোষণা করেন, এবার থেকে কলকাতা পুরসভার তরফে পুরবাসীকে চটজলদি পরিষেবা দেওয়া হবে। সে জন্যই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম ‘কল অন মেয়র' ব্যবস্থা চালু করে এই পরিষেবাকে উচ্চমার্গে তুলতে চাইছেন।

অভাব-অভিযোগ সরাসরি মেয়রকে
‘কল অন মেয়র'-এ সরাসরি মহানাগরিক ফিরহাদ হাকিম কথা বলবেন। পুরবাসীর অভাব-অভিযোগ শুনবেন, সেই অভাব-অভিযোগ মেটানোর চেষ্টা করবেন। এদিন এই ব্যবস্থা চালু করে একাধিক অভিযোগের সমাধান করেন তিনি। মেয়র সরাসরি কথা বলেন পুরবাসীদের সঙ্গে।

প্রতিদিন ১০০ জনকে ফোন
একইসঙ্গে তিনি ঘোষণা করেন, শুধু ‘কল অন মেয়র' নয়, পুরসভা আরও একটি উদ্যোগ নিচ্ছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে প্রতিদিন ১০০ জনকে ফোন করা হবে। ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চলবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইভাবে প্রতিদিন ১০০ জনকে ফোন করে তাঁদের সমস্যার কথা শুনবে পুরসভা।

ব্রাহ্মণদের ভাতা প্রদান কলকাতা পুরসভার
এদিন ব্রাহ্মণদের ভাতা প্রদানের করে কলকাতা পুরসভা। আগে ইমামদের ভাতা দেওয়া হয়েছিল, এবার ব্রাহ্মণদেরও ভাতার বন্দোবস্ত করা হল। তাঁদের দিন প্রতি ৩৯৮ টাকা ভাতা দেওয়া হবে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, প্রথম পর্যায়ে ভাতার টাকা তুলে দেওয়া হল ২৭ জন ব্রাহ্মণকে। প্রত্যেকে ৯ হাজার ৫০০ টাকার চেক পেলেন।












Click it and Unblock the Notifications