পুলিশ আবাসনে আগুন আতঙ্ক! সন্ধের পর দুষ্কৃতীদের দাপিয়ে বেরানোর অভিযোগ
ব্যারাকপুরের লাটবাগানে রাজ্য পুলিশের আবাসনে আগুন আতঙ্ক। অভিযোগ ফেব্রুয়ারি মাস থেকেই চলছে ভয় দেখানোর প্রক্রিয়া।
ব্যারাকপুরের লাটবাগানে রাজ্য পুলিশের আবাসনে আগুন আতঙ্ক। অভিযোগ ফেব্রুয়ারি মাস থেকেই চলছে ভয় দেখানোর প্রক্রিয়া। আবাসিকদের অভিযোগ, ঢিলেঢালা নিরাপত্তার কারণে সন্ধের পর আবাসনের মধ্যে দুষ্কৃতীদের আনাগোনা বাড়ে। মোটরবাইক নিয়ে দাপিয়ে বেরোনোরও অভিযোগ উঠেছে।

ব্যারাপকপুরের লাটবাগানের পুলিশ আবাসনে পাঁচশোটির ওপর পরিবার বাস করেন। সেখানে থাকা পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের অভিযোগ, ফেব্রুয়ারি মাস থেকে বিভিন্ন সময়ে তাঁদের আবাসনের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। স্ট্যান্ডে রাখা বাইকই হোক কিংবা গরের পর্দা, বিছানা, আগুনে পুড়ে যাচ্ছে সব কিছু।
সর্বশেষ ঘটনাটি শুক্রবার সন্ধের। আবাসনের একতলার ফ্ল্যাটের জানলা দিয়ে বাইরে থেকে আগুন লাগানো হয় বলে অভিযোগ। এই আগুনে ঘরের আসবাব আর বিছানা পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ব্যারাকপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবারও এলাকায় যায় ব্যারাকপুর থানার পুলিশ। সেখানে গিয়ে আবাসিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।
সূত্রের অনুযায়ী, পরিবারগুলির তরফে আবাসনের ঢোকার গেটে নিরাপত্তা শিথিলতার অভিযোগ করা হয়েছে। এছাড়া টিটাগড় লাগোয়া বেশ কিছুটা অংশের পাঁচিল ভাঙা। সেই ভাঙা অংশ দিয়েই সন্ধের পর দুষ্কৃতীরা আবাসনে ঢোকে বলে অভিযোগ। আবাসনের ঢুকে তারা আতঙ্কের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ করেছেন পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা।












Click it and Unblock the Notifications