সুন্দরবনের কাছে ফের বিস্ফোরণ জাহাজে! কাজ অসমাপ্ত রেখেই ফিরলেন কমান্ডোরা, দেখুন ভিডিও

জাহাজে একের পর এক বিস্ফোরণের জেরে অপারেশন অসমাপ্ত রেখেই ফিরে গেলেন মার্কোস কমান্ডোরা। তবে ফেরার আগে জাহাজটিকে নোঙর করতে সক্ষম হয়েছেন অপারেশনে অংশ নেওয়া ইঞ্জিনিয়ার ও কমান্ডোরা।

জাহাজে একের পর এক বিস্ফোরণের জেরে অপারেশন অসমাপ্ত রেখেই ফিরে গেলেন মার্কোস কমান্ডোরা। তবে ফেরার আগে জাহাজটিকে নোঙর করতে সক্ষম হয়েছেন অপারেশনে অংশ নেওয়া ইঞ্জিনিয়ার ও কমান্ডোরা।

 সুন্দরবনের কাছে ফের বিস্ফোরণ জাহাজে! কাজ অসমাপ্ত রেখেই ফিরলেন কমান্ডোরা

বুধবার রাতে এমভি এসএসএল কলকাতা জাহাজটিতে আগুন লাগে। বৃহস্পতিবার সকালে ২২ জন ক্রুকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী। জাহার ছাড়ার আগে ওই দিন জাহাজটিকে নোঙর করা যায়নি। ফলে জাহাজটি বাংলাদেশ সংলগ্ন সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছিল। জাহাজটিতে ৪৬৪ টি কন্টেনার ছাড়াও ২১১ টন তেল ছিল বলে জানা গিয়েছে।

শুক্রবার বিকেলেও জাহাজের ডেক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিন্তু জাহাজটি ক্রমশ সুন্দরবনের দিকে এগোতে থাকায় সেখানকার জীব বৈচিত্র নিয়ে প্রশ্ন তৈরি হয়। তবে জাহাজে আগুন লাগার সময় থেকেই কোস্ট গার্ডের একটি ভেসেল দূষণ নিয়ন্ত্রণে কাজ করে গিয়েছে।

শনিবার কোস্টগার্ড ও ভারতীয় বিমান বাহিনীর তরফে জাহাজটিতে অপারেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সকালে কোস্টগার্ড ও বিমান বাহিনীর ইঞ্জিনিয়াররা জাহাজটির ইঞ্জিন চালু করেন। সেটিকে সমুদ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। এইসময়ই একের পর এক বিস্ফোরণ হতে থাকে জাহাজে। সঙ্গে সঙ্গে অপারেশন অসমাপ্ত রেখেই ফিরে আসে কোস্টগার্ড ও ভারতীয় বিমান বাহিনী। তবে জাহাজ ছাড়ার আগে সেটিকে নোঙর করা সম্ভব হয়েছে।

শ্রেয়াস শিপিং অ্যান্ড লজিস্টিকসের অধীনে রয়েছে কন্টেনারবাহী জাহাজটি। কৃষ্ণপত্তনম থেকে সেটি কলকাতার দিকে আসছিল। বুধবার রাত ১০.১৫ নাগাদ জাহাজের ডেকে একটি বিস্ফোরণ হয়। তারপরেই জাহাজটিতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+