বাড়ির পাশে রহস্য আগুন! আতঙ্কিত রাজ্যের মন্ত্রীর ফোন দমকলে
নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কাপ্রকাশ করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার রাতে পাঁশকুড়ায় তাঁর বাড়ির পাশের জমিতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ।
নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কাপ্রকাশ করলেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার রাতে পাঁশকুড়ায় তাঁর বাড়ির পাশের জমিতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। মন্ত্রীর অভিযোগ, কেউ চক্রান্ত করে এই কাজ করেছে।

বাড়ির পাশেই আগুন লাগানোর ঘটনা ঘটবে, তিনি তা ভাবতেই পারেননি। এই ঘটনায় তাঁর নিরাপত্তায় বিঘ্ন ঘটেছে বলেও মন্তব্য করেছেন রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার গভীর রাতে পঞ্চায়েত ভোটের প্রচার সেরে বাড়ি ঢোকার মুখে মন্ত্রী দেকেন বাড়ির লাগোয়া জমিতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশ ও দমকলে খবর দেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দমকল আসার আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় বাসিন্দারা।

এরপরেই রাজ্যের জলসম্পদ উন্নয়নমন্ত্রী সৌমেন মহাপাত্র নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। কাউকে দোষ না দিয়েই তিনি বলেন, তাঁর নিরাপত্তায় অসুবিধা হচ্ছে। পুরো ঘটনা পুলিশকে জানিয়েছেন বলে সংবাদমাধ্যমকে বলেন মন্ত্রী। পঞ্চায়েত ভোট প্রক্রিয়ার মধ্যে এই আগুনের ঘটনায় সন্দেহ প্রকাশ করেছেন মন্ত্রী।












Click it and Unblock the Notifications