কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ, ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক! প্রাণে বাঁচতে তিস্তা তোর্সা এক্সপ্রেস থেকে ঝাঁপ যাত্রীদের

Fire Teesta Torsa Express Train: বিপদের ট্রেন যাত্রা! আপ তিস্তা তোর্সা এক্সপ্রেসে আগুন আতঙ্ক। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যা নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে । কার্যত প্রাণে বাঁচতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপও দেন বলে জানা যাচ্ছে। যদিও বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার স্টেশনে।

এই ঘটনার পরেই ঘটনাস্থলে ছুটে যান রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে উত্তরবঙ্গের অন্যতম এই ট্রেনে (Fire Teesta Torsa Express Train) আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই লাইনে কার্যত বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।

Fire Teesta Torsa Express Train

সালার স্টেশন সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিনের মতোই আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা কুড়ি নাগাদ সালার স্টেশনে স্টপেজ দেয় আপ তিস্তা তোর্সা এক্সপ্রেস। এক নম্বর প্ল্যাটফর্মে এসে ট্রেনটি দাঁড়ায়। বেশ কিছুক্ষণ পর যখন ট্রেনটি ছাড়ে হঠাত করেই কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় বলে অভিযোগ।

যাত্রীদের দাবি, ট্রেনের (Fire Teesta Torsa Express Train) ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। এরপরেই রটে যায় ট্রেনে আগুন লেগেছে। এরপরেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ট্রেনের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়।

শুধু তাই নয়, অনেক যাত্রীই এদিক ওদিক ঝাঁপ দিতে থাকেন। ঘটনার খবর দেওয়া হয় সংশ্লিষ্ট স্টেশনের স্টেশন মাস্টার এবং দমকল বিভাগকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন দমকল এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। গোটা ট্রেনটিকে পরীক্ষা করে দেখেন রেল আধিকারিকরা।

ইঞ্জিনেও চলে পরীক্ষা। প্রায় কুড়ি মিনিট স্টেশনেই দাঁড়িয়ে থাকে তিস্তা তোর্সা এক্সপ্রেস (Fire Teesta Torsa Express Train)। সব কিছু স্বাভাবিক হওয়ার পর ফের ট্রেনটি বহরমপুরের দিকে রওনা হয়। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রাখছেন রেল আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+