তিস্তা তোর্সা এক্সপ্রেসে আগুন! বড় দুর্ঘটনা থেকে রক্ষা
বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল শিয়ালদহগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস। এদিন ট্রেনের এসি কামরার এক শৌচাগারে আগুন লেগে যায়।
বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল শিয়ালদহগামী তিস্তা তোর্সা এক্সপ্রেস। এদিন ট্রেনের এসি কামরার এক শৌচাগারে আগুন লেগে যায়। জলপাইগুড়ি রোড স্টেশনে রেলকর্মী ও যাত্রীরা সেই আগুন নিভিয়ে ফেলেন। ৩০ মিনিট পরে ট্রেনটি যাত্রা শুরু করে।

ফের ট্রেনে আগুন। এবার শিয়ালদহগামী তিস্তা তোর্সা এক্সপ্রেসে। এসি কামরার শৌচালয়ে লাগা আগুন থেকে রেলকর্মীদের অনুমান কোন যাত্রী সেখানে ধূমপান করেছিলেন। সেই থেকেই ধোঁয়া এবং পরে আগুন ছড়ায়। যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, আলিপুর দুয়ার স্টেশন ছেড়ে জলপাইগুড়ি রোড স্টেশন ঢোকার সময় আগুন দেখতে পান যাত্রীরা। চেঁচামেচিতে জলপাইগুড়ি রোড স্টেশনে রেলকর্মীরা ছুটে আসেন। হাত লাগান যাত্রীরাও।
এবছরের মার্চে অসমগামী চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসের একটা কামরায় আগুন লেগেছিল। শিলিগুড়ির কাছে চটেরহাট স্টেশন ছাড়ার পরেই ধোঁয়া
দেখতে পেয়েছিলেন যাত্রীরা। কামরার মধ্যে আগুন দেখে ছুটোছুটি শুরু করে দেন যাত্রীরা। আতঙ্কে লাইনেই ঝাঁপ দেন অনেকে। তাঁদের মধ্যে দুজনকে
হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়।












Click it and Unblock the Notifications