রহস্যের আগুন! পুড়ে গেল জলপাইগুড়ির ভবানী পাঠকের মন্দির
পুড়ে ছাই হয়ে গেল জলপাইগুড়ির রাজগঞ্জের ঐতিহ্যশালী ভবানী পাঠকের মন্দির। শুক্রবার রাত ১০ টা নাগাদ আগুন লাগে এই মন্দিরে। প্রাথমিক তদন্তে প্রশাসনে অনুমান প্রদীপের আলো থেকেই আগুন লাগে এই মন্দিরে।
পুড়ে ছাই হয়ে গেল জলপাইগুড়ির রাজগঞ্জের ঐতিহ্যশালী ভবানী পাঠকের মন্দির। শুক্রবার রাত ১০ টা নাগাদ আগুন লাগে এই মন্দিরে। প্রাথমিক তদন্তে প্রশাসনে অনুমান প্রদীপের আলো থেকেই আগুন লাগে এই মন্দিরে।

দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত ভবানী পাঠকের মন্দির জলপাইগুড়ি জেলার শিকারপুর চা বাগানে অবস্থিত। মন্দিরটি কাঠের তৈরি এবং প্যাগোডা ধাঁচের। বলা হয় এটাই ছিল ভবানী পাঠকের ডেরা।
শুক্রবার রাত ১০ টা নাগাদ আগুন লাগে শতাব্দী প্রাচীন এই মন্দিরে। আগুন দেখে স্থানীয়রা খবর দেন দমকলে। দমকলের একাধিক ইঞ্জিন চেষ্টা করলেও, কাঠের হওয়ায় বেশিরভাগটাই পুড়ে যায়।
এই মন্দিটিকে ঘিরে পর্যটনের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে।

Click it and Unblock the Notifications