হাওড়ার কারখানায় বিধ্বংসী আগুন, দমকলের ৩০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

কীভাবে বা কী কারণে আগুন লাগল সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেনি দমকল কর্মীরা। তবে কারখানায় দাহ্য পদার্য থাকায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। এর ফলে কম সময়ের মধ্যেই কারখানর অধিকাংশই জ্বলে গিয়েছে।
হাওড়ায় শালিমার পেইন্টস এর কারখানাতে ভোর রাতে আগুন লাগে। প্রাথমিকভাবে স্থানীয় লোকজনই জল দিয়ে আগুন বোঝানোর চেষ্টা শুরু করে দেন। এর পর খবর দেওয়া হয় দমকলে। দমকলের ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছয়। দমকলের কয়েকঘন্টার লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনায় কত আর্থিক ক্ষতি হয়েছে সে বিষয়ে জানা যায়নি। অগ্নিকান্ডের জেরে মৃত্যুর কোনও খবরও মেলেনি। তবে, উদ্ধারকার্যের সময় দমকলের এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। দমকল সূত্রের খবর ওই কর্মীর নাম কৌশিক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications