হাবরায় পুলিশের গাড়িতেই ফাটল আতসবাজি, জখম ৯

বঙ্গ
কলকাতা, ৬ অক্টোবর: বাজেয়াপ্ত করা শব্দবাজি গাড়িতে ঠেসে নিয়ে আসছিল পুলিশ। কিন্তু থানা চত্বরেই ঘটল বিস্ফোরণ। জখম হয়েছেন অন্তত ন'জন। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানায়।

দীপাবলির আগে যথারীতি নিষিদ্ধ বাজির সন্ধানে তল্লাশি শুরু করেছিল হাবরা থানা। সকাল থেকে দফায় দফায় তল্লাশি চালিয়ে প্রচুর চকোলেট বোমা, কালীপটকা, দোদমা ইত্যাদি বাজেয়াপ্ত করে পুলিশ। তার পর সেইগুলি একটি টাটা সুমোয় চাপিয়ে নিয়ে আসছিল থানায়। থানার গেটের সামনে গাড়িটি আসতেই প্রচণ্ড বিস্ফোরণ হয়। গাড়ির ভিতরে থাকা ছয় পুলিশকর্মী গুরুতর জখম হন। সেই সময় থানা থেকে ব্যক্তিগত কাজ সেরে বেরিয়ে আসছিলেন কয়েকজন স্থানীয় মানুষ। তাঁদের মধ্যে তিনজন আহত হয়েছে বিস্ফোরণের ধাক্কায়। সবাইকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

প্রশ্ন উঠেছে, আতসবাজিগুলি কীভাবে একসঙ্গে ফাটল? সাধারণভাবে অগ্নিসংযোগ না করলে তা ফাটার কথা নয়। তা হলে কি কোনও পুলিশকর্মী গাড়ির ভিতরে বসে ধূমপান করছিলেন? এখনও এর জবাব মেলেনি। কলকাতা থেকে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+