নৈহাটি বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার করা হল বাজি কারখানার মালিককে
নৈহাটির দেবকের মামুদপুরে বিস্কোরণের ঘটনাতে গ্রেফতার করা হয়েছে এই বাজি কারখানার মালিক নুর হোসেনকে। পুলিশ জানায় যে শুক্রবার রাতে আমডাঙা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা দায়ের করা হয়েছে । শনিবার তাকে বারাকপুরের আদালতে তোলা হয়।

শুক্রবার দুপুরে এই বাজি কারখানাতে যখন কয়েকজন কাজ করছিল সেই সময়ে বিস্কোরণ হয় এই কারখানায়। বিস্কোরণের তীব্রতাতে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। এই ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের। এই বিস্কোরণ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চান রাজ্যপাল জগদীপ ধনকরের। একটি টুইটে এই দাবি করেছেন রাজ্যপাল।
এদিকে শনিবার এখানে যাচ্ছে ফরেনসিক দল। কী কারণে এই ঘটনা ও কী ধরনের বিস্কোরক ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় এন আই এ তদন্ত দাবি করেছেন এলাকার সাংসদ অর্জুন সিং। অভিযোগ এর আগে ওই বাজি কারখানা তে বিস্কোরণ হয় ও মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications